নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার পিংলায় বিড়লা ওপাসের রং কারখানার উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে তা আচমকাই স্থগিত হয়ে যায়। এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, 'হাইলোডেড ভাইরাসের' কলকাঠিতেই বাতিল হয়েছে এই কর্মসূচি।
সূত্রের খবর, উত্তরবঙ্গ সফর শেষে বুধবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'গতকালই বলেছিলাম বৃহস্পতিবার পিংলায় বিড়লা ওপাসের কারখানা উদ্বোধন করব। সব প্রস্তুতি সম্পূর্ণ ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বার্তা এল অনুষ্ঠান স্থগিত, কারণ শরীর খারাপ।' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি বিড়লা গোষ্ঠীকে দোষ দিতে চাই না। কিন্তু আমার মনে হচ্ছে, এর পিছনে ‘হাইলোডেড ভাইরাস’-এর হাত রয়েছে। এরা সবাইকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে।'
এরপরই বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, 'সবসময় বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি। উদ্ধতদের সরকার এটা। ওরা দেশকে শেষ করে দেবে। মনে রাখবেন, কিছুই চিরস্থায়ী নয়।' পিংলার বিড়লা ওপাসের রং কারখানার উদ্বোধন স্থগিত হওয়ায় রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের