নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিনের বঞ্চনা ও যন্ত্রণার অবসান চাইছেন ২০২২ সালের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগ ও নোটিফিকেশন জারি করার দাবিতে বৃহস্পতিবার ফের রাজপথে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠে ধর্মতলা চত্বর।
সূত্রের খবর, ২০২২ সালে টেট পাশ করে এখনও নিয়োগ পায়নি একাধিক টেট প্রার্থীরা। নিয়োগের দাবিতে পূর্বে বহুবার পথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার ফের একবার একই চিত্র দেখা গেল ধর্মতলা চত্বরে। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে উঠে রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পুলিশকর্মী রাস্তায় নেমে ধরপাকড় শুরু করে। রীতিমতো টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের পুলিশ প্রিজন ভ্যানে তোলা হয়। বিক্ষোভকারীদের মধ্যে অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন। পুলিশের হাতে পায়ে ধরেও মিনতি করতে দেখা যায় চাকরি প্রার্থীদের।

শুধু তাই নয়, ধর্মতলা থেকে সোজা বিধানসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে টেট প্রার্থীরা। এতে করে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠে। শুয়ে বসে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিপ্রার্থীরা। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। একাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
চাকরি প্রার্থীদের একটাই দাবি, অবিলম্বে ৫০ হাজার শুন্য পদে নিয়োগ করতে হবে সরকারকে। তাদের অভিযোগ, মাননীয়া মুখ্যমন্ত্রী বারবার শূন্য পদের ঘোষণা করলেও এখনও পর্যন্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। তিন বছর ধরে পরীক্ষা পাশ করে বসেই আছি এখনও পর্যন্ত ইন্টারভিউ হয়নি। আর কতদিন এই ভাবে চলতে হবে।
তারা আরও জানান, যদি অবিলম্বে নোটিফিকেশন জারি করে নিয়োগ না করা হয়, তবে রাজপথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রাজপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের