নিজস্ব প্রতিনিধি , বর্ধমান - বিধানসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। বিজেপি জেলা পার্টি অফিসের বাইরে বিহারের নম্বরপ্লেট লাগানো ৫৫টি মোটরবাইক দাঁড়িয়ে থাকতে দেখেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতিকে ঘিরে পরিকল্পিত অশান্তির আশঙ্কা তুলে সরব শাসক শিবির।
শনিবার বর্ধমান রেল স্টেশনের পূর্ব রেলের পার্সেল অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সুনীল গুপ্ত নামে এক ব্যক্তির নামে বিজেপি জেলা পার্টি অফিসের ঠিকানায় বিহারের নম্বরপ্লেটযুক্ত বিপুল সংখ্যক বাইক পাঠানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বাইকগুলির সম্পূর্ণ নথিপত্র ও উদ্দেশ্য স্পষ্ট না হওয়া পর্যন্ত কোনওভাবেই সেগুলি ছাড়িয়ে নিয়ে যেতে দেওয়া হবে না।
বর্ধমানের তৃণমূল বিধায়কের অভিযোগ, এতগুলি বাইক একসঙ্গে বিহার থেকে আনার পেছনে সন্দেহজনক উদ্দেশ্য রয়েছে। নির্বাচনের আগে এই বাইকগুলি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য আনা হয়েছে। সেই কারণেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বক্তব্য, বিহারের নির্বাচনের সময় দলীয় কর্মীদের ব্যবহারের জন্যই এই বাইকগুলি আনা হয়েছিল। এখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন হওয়ায় ফের সেগুলি এখানে আনা হয়েছে। বর্ধমান জেলা পার্টি অফিস রাঢ়বঙ্গ জোনের প্রধান কার্যালয় হওয়ায় এখানকার ঠিকানায় বাইকগুলি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের