নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা সংশোধন ও শুনানি প্রক্রিয়া ঘিরে আরও সক্রিয় নির্বাচন কমিশন। কোন কোন বিধানসভায় এখনও শুনানি বাকি রয়েছে, তা জানতে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছ থেকে বিধানসভা-ভিত্তিক রিপোর্ট তলব করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
কমিশন সূত্রে জানা গেছে , গোটা রাজ্যের জন্য একসঙ্গে নয়, শুধুমাত্র যে সব বিধানসভায় শুনানি অসম্পূর্ণ রয়েছে, সেই এলাকাগুলির জন্যই শুনানির সময়সীমা বাড়াতে চায় কমিশন। সেই লক্ষ্যেই এবার জেলা নয়, বিধানসভা-ভিত্তিক বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। শুক্রবারের মধ্যেই সংশ্লিষ্ট জেলাশাসকদের এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগেই দক্ষিণ ২৪ পরগনা ও মালদহ জেলা আলাদা করে শুনানির সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল সিইও দফতরে। এবার সেই প্রক্রিয়াকে আরও নির্দিষ্ট করতে বিধানসভা অনুযায়ী তথ্য সংগ্রহ করছে কমিশন। প্রয়োজন হলে সর্বাধিক দু’ থেকে তিন দিন শুনানির সময়সীমা বাড়ানো হতে পারে। তবে সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময়ও পিছিয়ে যেতে পারে। শনিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন।
এর মধ্যেই শুনানি শেষ হওয়ার আগেই বড় সিদ্ধান্ত। ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা প্রায় ৫০ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার সুপারিশ করেছেন। কমিশন সূত্রে জানা গেছে, এই ভোটাররা কেউ শুনানিতে হাজির হননি, আবার তাদের কোনও খোঁজও পাওয়া যায়নি। নো-ম্যাপিং প্রক্রিয়ায় প্রায় ১০ শতাংশের বেশি ভোটার অনুপস্থিত ছিলেন। যাচাই-বাছাইয়ের পর তাদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। ম্যাপড ভোটার হয়েও যারা শুনানিতে আসেননি, তাদের ক্ষেত্রেও আলাদা করে তদন্ত করে কয়েক হাজার নাম বাদ দেওয়া হয়েছে।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের