নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সামনেই বিধানসভা নির্বাচন এরই মধ্যে রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া। এই আবহে রাজ্যে। একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। চাপড়ায় পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, রবিবার সকালে চাপড়া থানার পুলিশের কাছে খবর আসে পুকুরিয়া গ্রামের একটি নির্জন জায়গায় সন্দেহজনক বিস্ফোরক মজুত রাখা হয়েছে। সেই সূত্র ধরেই হানা দেয় পুলিশ। তল্লাশির সময় সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়ির পেছনে প্লাস্টিকের একটি জার লক্ষ্য করে সন্দেহ হয় পুলিশের। জার খুলতেই উদ্ধার হয় একাধিক তাজা বোমা। পরে অতি সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয়করণ দলের হাতে তুলে দেওয়া হয়।
এক জায়গায় এতগুলি বোমা কেন ও কী উদ্দেশ্যে মজুত ছিল, তা ঘিরে দানা বেঁধেছে রহস্য। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের। বোমাগুলি শুধুমাত্র মজুত করা হয়েছিল নাকি কোনও অসামাজিক গোষ্ঠীর পরিকল্পনার অংশ, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পরই চাপড়া থানায় একটি মামলাও রুজু করা হয়েছে। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের