নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতের পর্যটন মানচিত্রে আরও একবার উজ্জ্বল হয়ে উঠল পশ্চিমবঙ্গ। বিদেশি পর্যটকদের আকর্ষণের তালিকায় দেশজুড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা। এমনই জানাচ্ছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সদ্য প্রকাশিত ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফল্যের জন্য পর্যটন শিল্পের অন্যতম অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন।
বহুদিন ধরেই পশ্চিমবঙ্গকে ‘পর্যটনের পীঠস্থান’ বলা হয়। পাহাড় থেকে সমুদ্র, অরণ্য থেকে ঐতিহ্য বৈচিত্র্যের অনন্য সংমিশ্রণ এই রাজ্যে। দার্জিলিংয়ের বরফশুভ্র শৈলশহর, সুন্দরবনের গভীর অরণ্য ও রয়্যাল বেঙ্গল টাইগারের রহস্যময়তা, দিঘার দীর্ঘ সমুদ্রসৈকত সব মিলিয়ে বাংলা বরাবরই পর্যটকের প্রিয় গন্তব্য। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সাম্প্রতিক তালিকায় দেখা গিয়েছে, বিদেশি পর্যটকদের আকর্ষণে বাংলা এখন দেশের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় গন্তব্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, রাজ্যের আতিথেয়তা, সৌন্দর্য এবং পরিশ্রমী মানুষের অবদানেই এই সম্মান অর্জন সম্ভব হয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই পর্যটন অবকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। নতুন হোটেল ও রিসর্টের পাশাপাশি পাহাড়ে ছড়িয়ে পড়েছে হোম-স্টে সংস্কৃতি। কলকাতার উপকণ্ঠেও গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের