নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের মুখে পোস্টার বিতর্কে রাজনৈতিক উত্তাপ চরমে। হাড়োয়া বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী আব্দুল মাতিনের বিরুদ্ধে একাধিক পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত আবজানগর এলাকায় এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
আবজানগর এলাকার বিভিন্ন জায়গায় হঠাৎ করেই দেখা যায় একাধিক পোস্টার। সেখানে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মাতিন নাকি বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব ও আফগানিস্তান-সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার লেনদেন করেছেন। এমনকি ভুয়ো ট্রাস্টের মাধ্যমে সেই অর্থ নিজের এবং অন্যদের নামে ঘোরানো হয়েছে বলেও পোস্টারে দাবি করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। যদিও এই প্রসঙ্গে বসিরহাট তৃণমূল জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন বলেন, ' বিরোধীরা সমালোচনার জন্যই এই ধরনের কাজ করেছে। আব্দুল মাতিন একজন খুবই ভালো ও সজ্জল ব্যক্তি। দীর্ঘদিন ধরে ওনাকে চিনি। ওনার বিরুদ্ধে কখনোই এই ধরনের কোনো অভিযোগ উঠেনি।'
ঘটনাকে ঘিরে কটাক্ষের সুর চড়িয়েছে বিরোধী শিবির। এলাকার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অরবিন্দু বিশ্বাস বলেন, 'হাড়োয়ায় যে কজন তৃণমূল প্রার্থী আসে তারাই এই ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত আছে। যারা বাইরের দেশের সঙ্গে যোগাযোগ রেখে এই দেশের ক্ষতি করতে চাইছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। আমি কমিশনকে বলবো এদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নিতে। আর এই দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ছে। তাই জনগণকে বলবো এবার ভেবেচিন্তে ভোট দিতে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের