নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টেলিভিশনের পরিচিত জুটি গৌরব খান্না, আকাঙ্ক্ষা চামোলার সম্পর্কে এবার ইতি পড়তে চলেছে। দীর্ঘদিন ধরে বিচ্ছেদের জল্পনা চললেও এতদিন কেউ মুখ খোলেননি। অবশেষে একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চেই আকাঙ্ক্ষা তাঁদের বিবাহবিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে জানান। সেই ঘোষণার পর অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

'লক আপ ২' এর গ্র্যান্ড প্রিমিয়ারে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছে আকাঙ্ক্ষা চামোলা। তিনি জানান, গৌরব আর তিনি গত এক বছর ধরে আলাদা থাকছেন। এতদিন বিষয়টি ব্যক্তিগত রাখলেও এবার সকলের সামনে সত্যিটা জানানো প্রয়োজন বলে মনে করেছেন। তিনি আরও বলেন, সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা নেই। কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুজনের ভাবনা এক নয়। সেই কারণেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বিচ্ছেদের খবর সামনে আসতেই গৌরবের পুরনো একটি মন্তব্য আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। একটি রিয়্যালিটি শোয়ে তিনি বলেছিলেন, তিনি বাবা হতে চাইলেও আকাঙ্ক্ষা সন্তান নেওয়ার পক্ষে ছিলেন না। স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়েই তিনি সেই ইচ্ছা থেকে সরে আসেন। সন্তান বড় করার দায়িত্ব নিয়ে দুজনের চিন্তাভাবনা আলাদা ছিল বলেও সে সময় জানিয়েছিলেন অভিনেতা।

গৌরব, আকাঙ্ক্ষার পরিচয় হয় একটি অডিশনের সময়। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম, পরে ২০১৬ সালে বিয়ে। চলতি বছরের শুরুতে আকাঙ্ক্ষার একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার তাঁর প্রকাশ্য ঘোষণার পরই সমস্তটা স্পষ্ট হয়ে গেল। এবারে সত্যিই দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন এই জনপ্রিয় জুটি।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের