নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীকে ঘিরে সোমবার সকাল থেকেই রাজনৈতিক উত্তাপ সরগরম হয়ে উঠল। দেশজুড়ে শ্রদ্ধা নিবেদনের এই পবিত্র দিনে বিবেকানন্দের বাড়ি ও আশপাশের এলাকায় জমায়েত হল বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শ্রদ্ধা ও স্মরণের আবহে জন্মদিনের অনুষ্ঠান কার্যত রূপ নিল রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে।
সোমবার সকাল থেকেই সিমলা স্ট্রিটজুড়ে চোখে পড়ে একের পর এক রাজনৈতিক পোস্টার। কোথাও মুখ ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কোথাও আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে সকালবেলাতেই সিমলা স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। দুজনেই স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
অন্যদিকে, বিকেলে সেখানে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগমনকে কেন্দ্র করে আগেভাগেই সিমলা স্ট্রিটজুড়ে পড়ে যায় ‘স্বাগতম যুবরাজ’ লেখা পোস্টার। এই ‘যুবরাজ’ তকমাকেই হাতিয়ার করে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ' যুবরাজ আসবেন, তিনি বাংলার রাজপরিবারের অংশ। আমাদের তাতে কী করার রয়েছে? আমরা প্রজা। আমি তো তাই আগে গিয়ে মালাটা দিলাম। স্বামীজি অন্তত একটা সৎ লোকের হাতে আগে মালাটা পাক। না হলে এই চোরেরা মালা পরাবে, সেটা দেখতে খুব খারাপ লাগে। কয়লা পাচার, গরু পাচার নাম জড়িয়ে রয়েছে, এরা নাকি মালা পরাবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের