6a72f4e813b51_WhatsApp Image 2026-08-05 at 01.31.16
আগস্ট ০৫, ২০২৬ দুপুর ০২:০১ IST

বেপাত্তা পাথরসম্রাট টুলু , এবার খোঁজে শশুরবাড়িতে পুলিশের হানা

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পাথরসম্রাট টুলু মণ্ডলের খোঁজ এখনও অধরা। তিনি কোথায় আত্মগোপন করে রয়েছেন, তা জানতে জোরদার হয়েছে পুলিশের তল্লাশি। এবার তদন্তের কেন্দ্রবিন্দুতে টুলুর শ্বশুরবাড়ি এবং তার দুই শ্যালক। পাড়ুইয়ে অভিযান চালিয়ে একাধিক ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। যার ভিতরে বিপুল পরিমাণ নগদ অর্থ থাকতে পারে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।

তদন্তকারীদের দাবি, টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস খতিয়ে দেখতেই পাড়ুইয়ে তার শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে টুলুর দুই শ্যালক শামসুল আলম ওরফে মিঠু এবং নুর আলম ওরফে মিন্টুর বাড়ি থেকেও একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ব্যাগগুলিতে কী রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী মহলের অনুমান, সেখানে নগদ অর্থ বা গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই আগে সাধারণ পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

একজন ধান কেনাবেচার ব্যবসা করতেন, অন্যজন গাড়ি চালাতেন। তবে টুলু মণ্ডল পাথর ব্যবসায় প্রভাব বিস্তার করার পর থেকেই তার দুই শ্যালকও একই ব্যবসায় দ্রুত উত্থান ঘটান। বর্তমানে তাদের একাধিক পাথরের ডিপো, প্রায় ৪০টি ডাম্পার এবং বিপুল সম্পত্তি রয়েছে বলে অভিযোগ। এই সম্পদের উৎস এবং আর্থিক লেনদেনের বৈধতা নিয়েই এখন তদন্তে জোর দিয়েছে পুলিশ। একই সঙ্গে বিদেশে আত্মগোপন করে থাকার সম্ভাবনা মাথায় রেখে টুলু মণ্ডলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কাজও চলছে।

আরও পড়ুন

ফের গুলির শব্দে কাঁপল হাওড়া , জুয়ার আসরে রক্তাক্ত যুবক
আগস্ট ০৫, ২০২৬

গ্রেফতার করা হয়েছে ১ যুবককে

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের