নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ঝাড়খন্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বেলডাঙায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তা নিয়ে এবার আরও কঠোর পদক্ষেপ নিল পুলিশ। সোশাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নতুন করে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে বেলডাঙা কাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬-এ।
গত শুক্রবার ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকা। উত্তেজিত জনতা পথ অবরোধ ও ট্রেন অবরোধে নামে, চলে ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। শুক্রবারের পর শনিবারও অশান্তি থামেনি জাতীয় সড়ক অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত হওয়া ভাঙচুরের পাশাপাশি সাংবাদিকদের উপর হামলার ঘটনাও সামনে আসে।
এরপরই কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে দোষীদের শনাক্ত করে যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। সেই অনুযায়ী প্রথমে গ্রেফতার করা হয় মিম নেতা তথা বেলডাঙা ১ ব্লকের সভাপতি মতিউর রহমানসহ একাধিক অভিযুক্তকে। এবার সেই তদন্তের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে আরও ৫ জনকে। ধৃতদের নাম - নূর আলম, রবিউল ইসলাম, নূর আলম মোল্লা, লাদিম শেখ ও তুফাইল শেখ।
পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, ধৃতদের সকলকেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে। অশান্তির ঘটনায় জড়িত কাউকেই ছাড়া হবে না এবং তদন্ত প্রক্রিয়া চলবে। মঙ্গলবার দুপুরে ধৃতদের বহরমপুর আদালতে তোলা হবে।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...