নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - তৃণমূল কংগ্রেসের অন্দরের ভাঙন যেন থামার নাম নিচ্ছে না। দল ভাঙন , শিবির বিভাজন আর একুশে জুলাইকে ঘিরে রাজনৈতিক লড়াইয়ের মাঝেই এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যেই কড়া বার্তা দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট ঘোষণা, 'যারা দল ছেড়ে গেছেন তাদের কাউকে যদি আবার ফিরিয়ে নেওয়া হয়, তাহলে আমিও দলে থাকব না।' এই মন্তব্যে তৃণমূলের অন্দরের অস্বস্তি আরও প্রকট হল।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর ক্রমশ জোরালো হয়েছে। একাধিক সাংসদ, বিধায়ক ও নেতা দল ছেড়ে অন্য শিবিরে যোগ দিয়েছেন। এই আবহে একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত। একুশে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করেও শুরু হয়েছে আলাদা প্রস্তুতি।
এই পরিস্থিতিতে শনিবার বাঁকুড়ায় কালীঘাট তৃণমূলের একুশে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্য, 'যারা দল ছেড়ে গিয়েছেন, তারা বেইমান। তাঁদের কাউকে যদি আবার দলে নেওয়া হয়, তাহলে আমি দল ছেড়ে চলে যাব। প্রকাশ্যেই বলব, তাদের ফিরিয়ে নেওয়ার প্রতিবাদেই আমি দল ছাড়ছি।'
সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যেও তিনি বার্তা দেন, দল ছেড়ে যাওয়া নেতাদের নিয়ে কোনও আক্ষেপ না করে সংগঠনকে আরও শক্তিশালী করার দিকে নজর দিতে হবে। একই সঙ্গে নির্বাচনী পরাজয়ের জন্য দলের কিছু সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং ভবিষ্যতে সেই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানান।
বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়
অভিষেকের কার্যালয় ভাঙতেই অভিযোগের ঝড়
চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে বড় সাফল্য
মাথার ওপর থেকে ছাদ হারিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসীরা
নদীর ধারে থাকা একাধিক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা
শহীদ শেখ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবির কথায় , তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়
৬০ দিনের মধ্যে টাকা না দিলে দিতে হবে ৯ শতাংশ সুদ
একাধিক রেলগেটে নিরাপদ পারাপারের দাবিতে সরব স্থানীয়রা
ফার্নেস বিস্ফোরণে নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান
নির্মল ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
প্রশাসনের গাফিলতির অভিযোগ স্থানীয়দের
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
দমকলের তৎপরতায় রক্ষা পায় আশপাশের দোকান, প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের