নিজস্ব প্রতিনিধি , ঢাকা - একদিকে সন্ত্রাসবাদের আগুনে জ্বলছে দেশ। অন্যদিকে ক্রিকেটারদের বেহাল দশা। বল কেনার টাকা নেই বোর্ডের। শুক্রবার থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এর আগে একের পর এক নাটক প্রতিযোগিতায়। চট্টগ্রাম রয়্যালসের ইতিমধ্যেই মালিক সরে দাঁড়িয়েছে। এবার নোয়াখালি এক্সপ্রেস দলের অনুশীলনের মাঝে প্রধান কোচ খালেদ মাহমুদ ও বোলিং কোচ তালহা জ়ুবেইর রেগেমেগে মাঠ ছাড়লেন। পর্যাপ্ত বল না থাকায় এই কাণ্ড দুই কোচের।
মাঠে ঢোকার কিছুক্ষণ পরেই নোয়াখালির প্রধান কোচ মাহমুদ ও বোলিং কোচ তালহাকে মাঠ ছাড়তে দেখা যায়। ফোনে কারও সঙ্গে চিৎকার করে কথা বলছিলেন মাহমুদ। এরপরই রাগের মাথায় মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা একটি অটোতে চেপে বেরিয়ে যান তারা। কয়েক ঘণ্টা পর যদিও ফের অনুশীলনে যোগ দেন মাহমুদ ও তালহা।
মাঠ ছেড়ে দেওয়ার আগে মাহমুদ জানিয়েছিলেন , "আমি কোনও মতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করব না। এই পরিস্থিতি আগে দেখিনি।" তালহা জানিয়েছিলেন কোনোমতেই আর লিগের সঙ্গে যুক্ত থাকতে চান না। মাঠে ফিরে মাহমুদের মন্তব্য , "অনুশীলনে পর্যাপ্ত বল ছিল না। তাই রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছিলাম। ভুল বোঝাবুঝি হয়েছিল। আমার পাশে থাকার জন্য দলের মালিকদের ধন্যবাদ।পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা হয়েছে।"
এপ্রসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছেন, "আমি শুনেছি ওদের বিমান এসে পৌঁছোয়নি। সেখানেই বল-সহ অনুশীলনের জন্য প্রয়োজনীয় সামগ্রী ছিল। ওরা আমাদের বলতে পারত। আমরাই ১০টা বল দিয়ে দিতাম। ওরা অপেশাদারের মতো ব্যবহার করেছে। যেটা একেবারেই মানানসই নয়।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের