নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ফের সংসদে নামবিভ্রাট। ‘বঙ্কিমদা’, ‘মাস্টার’-এর পর এবার ‘মাতা গিনি’। বৃহস্পতিবার লোকসভায় বীরাঙ্গনা মাতঙ্গিনীকে ‘মাতা গিনি’ বলে সম্বোধন করলেন বিজেপি সাংসদ দীনেশ শর্মা। এই নিয়ে বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছে তৃণমূল।
এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ দীনেশ শর্মা ভুল বশত বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে উচ্চারণ করলেন ‘মাতা গিনি হাজরা’। এরপরই এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের তরফ থেকে লেখা হয়েছে, “লজ্জার বিষয়! বিজেপি সাংসদ দীনেশ শর্মা সংসদে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরার নাম একেবারে কচুকাটা করে ফেলেছেন। বাংলার সঙ্গে যে তাঁদের যোগাযোগহীনতার বহর আরও বাড়ছে, এটাই তার প্রমাণ।“
তৃণমূলের তরফে আরও লেখা হয়েছে, “বাংলা বিরোধী বহিরাগতরা যখন অভিনয় করতে যান, তখন এরকমই হয়। একসময় উত্তরপ্রদেশ সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দীনেশ শর্মা। কিন্তু তাঁর রাজনৈতিক জ্ঞান মোটেই তেমন নয়। বহিরাগতরা বাংলার একজন শহিদের নামও ঠিক করে জানেন না! উচ্চারণ করতে পারেন না! বাংলার বীর কন্যার কথা বলতে গিয়ে এত উদাসীনতা!”
এর আগে সংসদে শীতকালীন অধিবেশনের শুরুতে নিজের ভাষণের সময় ‘বন্দে মাতরম’-এর শ্রষ্ঠা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন মোদি। এখানেই শেষ নয়। স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে বললেন ‘পুলিন বিকাশ দাস’। মাস্টারদাকে বলেন ‘মাস্টার সূর্য সেন’। আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সঙ্গে সঙ্গে ভাষণ থামিয়ে ভুল শুধরে মোদি বলেন, “আপনার ভাবনাকে আমি সম্মান করি সৌগতদা। বঙ্কিমদা বলা আমার ভুল। ওনাকে ‘বঙ্কিমবাবু’ বলব।“
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের