নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফের বিতর্কে ভারতীয় বলার শ্রীসন্থ। আইপিএল খেলাকালীন বীমার টাকা পাওয়ার কথা ছিল তার। সেই টাকা না পাওয়ায় এবার নাছোড়বান্দা হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় পেসার। তার লড়াইয়ে পাশে রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।
সূত্রের খবর , ২০১২ সালে রাজস্থান কর্তৃপক্ষ দলের ক্রিকেটারদের জন্য ৮ কোটি ৭০ লাখ টাকার বীমা করিয়ে রেখেছিলেন। ওই বছর জয়পুরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সময় হাঁটুর চোট পান। এরপরেই আইপিএল থেকে ছিটকে যান শ্রীসন্থ। বীমা অনুযায়ী, ৮২ লাখ টাকা পাওয়ার কথা ছিল তার। শ্রীসন্থ চোট পাওয়ার পর বীমার টাকার জন্য দাবি জানায় রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স সংস্থা সেই দাবি খারিজ করেন।
সংস্থার দাবি ছিল, ২০১১ সাল থেকেই শ্রীসন্থের পায়ের পাতায় চোট ছিল। বীমা করানোর সময় দেওয়া ফিটনেসের শংসাপত্রে সেই চোটের কথা গোপন করা হয়। তাছাড়াও, শুধুমাত্র গুরুতর চোটের ক্ষেত্রেই বীমা প্রযোজ্য। রাজস্থান কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য ছিল, আগের চোটের জন্য তার খেলতে কোনও সমস্যা হয়নি। তবে প্রস্তুতি ম্যাচে পাওয়া হাঁটুর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান। তাই বীমার ৮২ লাখ টাকা শ্রীসন্থের পাওয়া উচিত।
এরপর ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বারস্থ হয় রাজস্থান রয়্যালস। দু’পক্ষের বক্তব্য শোনার পর, কমিশন রাজস্থানের পক্ষে নির্দেশ দিয়ে বীমার টাকা মিটিয়ে দিতে বলা হয়। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা করে তারা সংস্থা। বিচারপতিরা শ্রীসন্থের বিরুদ্ধে প্রশ্ন তুলে জানান কেন চোটের কথা গোপন করা হয়। তাই ব্যক্তিগতভাবে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় পেসার।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের