নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বেআইনি মদ বিক্রির প্রতিবাদে মহিলাদের ওপর মারধরের অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভবানীপুরে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেলেডি গ্রামে অবৈধ মদ বেচাকেনা চলছিল বলে দাবি গ্রামবাসীদের। এর জেরে বহু প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও তরুণ প্রজন্ম নেশায় জড়িয়ে পড়ছে, ফলে সংসারে অশান্তি বাড়ছে। একাধিকবার সংশ্লিষ্টদের সতর্ক করা হলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ।

শনিবার সকালে গ্রামের নারীরা একত্রিত হয়ে অভিযুক্তদের কাছে গিয়ে এই অনৈতিক ব্যবসা বন্ধের আবেদন জানান। সেই সময়ই তাঁদের ওপর মারধরের অভিযোগ সামনে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ মহিলারা সরাসরি থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এক পুলিশ আধিকারিক তাঁদের সঙ্গে কথা বলেন।
এ প্রসঙ্গে বিক্ষোভকারী ছবি হেমরম জানান, 'অভিযুক্তদের ১ জনকে পুলিশ আগে গ্রেফতার করেছিল। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি চাই। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের