নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আলিয়া ভাটের আগামী ছবি আলফা। যেখানে মুখ্য অভিনেত্রী হিসেবে আলিয়া ছাড়াও রয়েছেন শর্বরী। যশরাজ ফিল্মসের ব্যানারে স্পাই ইউনিভার্সের পরবর্তী এই ছবিতে নারী চরিত্রই প্রধান। ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনাও চোখে পড়েছে। তবে বুধবার থেকেই জল্পনা ছিল এই ছবি মুক্তি নিয়ে। বড় পর্দার বদলে নাকি OTT মঞ্চে মুক্তি পেতে চলেছে এই ছবি। এরপরই আলিয়া ভক্তরা রীতিমত ক্ষোভে ফেটে পড়ে।
সূত্রের খবর , আলিয়া ভক্তরা প্রতিবাদ জানাতেই সুর বদলে ফেলেছে ছবির নির্মাতারা। ওটিটি নয় , বড়পর্দাতেই মুক্তি পাবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি ‘আলফা’। চলতি বছরের এপ্রিলেই নাকি মুক্তি পাবে অ্যাকশন ঘরানার ‘আলফা'। ছবির ভিএফএক্সের বেশকিছু কাজ এখনও বাকি আছে।

গত বছরের আগস্ট মাসে এই ছবি মুক্তির কথা ছিল। এরপর পিছিয়ে ডিসেম্বর মাসের মুক্তির কথা ছিল। কিন্তু বছর শেষে সকলকে হতাশ করে ফের তারিখ পিছিয়ে দেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় আলিয়া ভাট। যার অভিনয় দিনের পর দিন যেন আকাশছোঁয়া হয়ে চলেছে। সেই আলিয়ার স্পাই ইউনিভার্সের ছবি একের পর এক তারিখ দিয়েও মুক্তি পাচ্ছিল না। তার ওপর আবার OTT মঞ্চ , সবমিলিয়ে অনুরাগীরা ক্ষোভপ্রকাশ করতেই নির্মাতারা সুর বদলাতে বাধ্য হয়েছেন।
ছবি নিয়ে আলিয়া বলেছিলেন , "যশ রাজ ফিল্মসের ব্যানারে এটিই প্রথম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে। এই রকম একটা বিষয় নিয়ে যে ছবি তাতে কেন্দ্রীয় চরিত্র মহিলা, সুতরাং এটা ভীষণই চ্যালেঞ্জিং একটা বিষয়।"
ছবি মুক্তির দিন এগিয়ে আসতেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন। তাদের মতে আলিয়া ভাট যেকোনো ছবিকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারে। তাই বড় পর্দায় এই ছবি উপভোগ করতে ইচ্ছুক সকলে। উল্লেখ্য , যশরাজ ফিল্মসের ব্যানারে এর আগে ‘ওয়ার ২’ এবং সাম্প্রতিককালে ‘মর্দানি’ বক্স অফিসে ভালো ফল না করায় OTT মঞ্চের কথা ভেবেছিলেন ছবির নির্মাতারা। তবে অবশেষে বড় পর্দাতেই আসতে চলেছে আলিয়ার কেরামতি।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের