নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিনের অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূল কর্মীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রামের মহিলারা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। বিষয়টি ঘিরে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিব্যডাঙ্গা এলাকার বাসিন্দা রাজু দাস তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য। এলাকাবাসীর দাবি, দল ক্ষমতায় থাকাকালীন তিনি সাধারণ মানুষের উপর নানা ধরনের অত্যাচার চালিয়েছেন। বাড়ি ভাঙচুর, লুটপাট, মহিলাদের মারধর ও মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানোর মতো কাজ করেছেন বলে অভিযোগ। এছাড়াও তার বিরুদ্ধে বোমা ফেলা ও ভয় দেখানোর মতো একাধিক অভিযোগ রয়েছে। সরকারি আবাসন প্রকল্পের ঘর বণ্টন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এক পরিবারের ৪ জন সরকারি ঘর পেলেও বহু অসহায় মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
গ্রামবাসীদের আরও দাবি, এসব ঘটনার পর একাধিকবার পুলিশের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। সরকার পরিবর্তনের পরও পরিস্থিতির বিশেষ বদল হয়নি বলে তাদের বক্তব্য। এখনও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তাই বাধ্য হয়ে বুধবার সন্ধ্যায় শান্তিপুর থানার সামনে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারা। সেখানে তাদের বক্তব্য, পুলিশ ঘটনার প্রমাণ চাইছে। যা সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিক্ষোভকারী দীপ্তি দাস বলেন, “আমি লোকের বাড়িতে কাজ করে খাই। আমার মেয়ে শিক্ষিত। উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। আমার জামাইয়ের সঙ্গে তার রেজিস্ট্রি হয়ে গেছে। ওই নেতা আমার বাড়িতে গিয়ে আজেবাজে কথা বলে এসেছে। এমন লাথি মেরেছে যে দরজা ভেঙে গেছে। এমন কিছু করা দরকার যাতে এরপর আর কাউকে অত্যাচার বা গালিগালাজ করতে না পারে।”
অন্য বিক্ষোভকারী রুপালি দাস বলেন, “থানার মেজবাবু বলছে অত্যাচারের প্রমাণ চাই। ১০ বছর ধরে এমন কাজ করে যাচ্ছে, কিন্তু প্রমাণ কোথায় পাবো? সেই কারণেই পুলিশ আমাদের কেস নিচ্ছে না। কিন্তু পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে কথা বলবে। আমরা চাই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক।”
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের