নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন বছরের কাউন্টডাউন ঘনিয়ে এলে Park Street যেন আলোর নদী। পথজোড়া কার্নিভাল, সঙ্গীত, আর খাবারের সুবাস—সব মিলিয়ে বর্ষশেষকে অন্যরকম করে তোলে। সেই উজ্জ্বলতার মাঝেই আছে পাঁচটি রেস্তোরাঁ, যেখানে বছরের শেষ সন্ধেটা কাটানো মানেই স্মৃতি বানানো।
১. Peter Cat - Park Street মানেই প্রথমে যে নামটা আসে, তা Peter Cat। অন্ধকার কাঠের ইন্টেরিয়র, ঝুলন্ত ল্যাম্প আর ঘন গন্ধের মাঝেই পরিবেশন হয় কিংবদন্তি "চেলো কাবাব" । বর্ষশেষে ভিড় ঠেলেও এখানে বসলে একটা আলাদা অনুভূতি আসে—যেন বহু বছরের কলকাতা আপনাকে বুকে টেনে নেয়। ডেট হোক, পরিবার বা বন্ধু—সবাইকে খুশি রাখার মতো উষ্ণতা আছে এখানে।
২.Mocambo - যদি মনে হয় বছরশেষে নিজেকে একটু বিশেষ ভাবে ট্রিট করবেন, তাহলে Mocambo আপনাকে নিয়ে যাবে পুরনো দিনের continental charm-এর রাজ্যে। লাল আলো, ওয়েটারদের ক্লাসিক পোশাক, মৃদু সঙ্গীত—সব মিলিয়ে এক সিনেমার দৃশ্যের মতো। Fish à la Diana, Devil’s Crab বা Beef Steak—যা নিনই না কেন, শেষ সন্ধেটা হবে ধীর, পরিতৃপ্ত আর মার্জিত।
৩. Flurys - Park Street-এর আলোর মধ্যে গোলাপি frontage-এর Flurys এখনও শহরের “meeting point of memories"। বছরের শেষ রাতে এখানে বসে এক কাপ দার্জিলিং চা, সঙ্গে Pineapple Pastry বা Rich Plum Cake—এ যেন উৎসবের এক অন্তরঙ্গ অধ্যায়। ডিনারের পর একটু হাঁটা আর Flurys-এ এসে মিষ্টির স্বাদ নেওয়া—এটাও বর্ষশেষের কলকাতার রীতি।
৪. Bar-B-Q - বন্ধুদের সঙ্গে বর্ষশেষ মানেই হাসি, ভিড় আর অফুরন্ত খাবারের যোগান থাকা। Bar-B-Q ঠিক সেই মুডটা তৈরি করে। ইন্ডিয়ান চাইনিজ –এর ঝাঁঝ, সিজলারের গন্ধ এবং সারাক্ষণ ভরপুর পরিবেশ—এটা যেন কলকাতার ওয়র্ম-আপ পার্টি। গ্রুপ থাকলে starters থেকে mains—সবই ভাগ করে খাওয়ার মজা আলাদা।
৫. Tung Fong - যাঁরা একটু শান্ত পরিবেশে নির্ভরযোগ্য Chinese খেতে চান, তাঁদের জন্য Tung Fong আদর্শ। Hakka noodles, crispy lamb, sweet corn soup—সবই ক্লাসিক আর কমফোর্টিং। বর্ষশেষে ইচ্ছে করে এমন এক জায়গায় সময় কাটাতে যেখানে ভিড় আছে, কিন্তু হুল্লোড় নেই কেবল আছে সুস্বাদু, উষ্ণ খাবার ও পাশে প্রিয় মানুষটি সাথে উষ্ণ অনুভূতি ।
তাহলে আর দেরি না করে প্রিয়জন হোক বা বন্ধুবান্ধব নিয়ে প্ল্যান করেই ফেলুন বছরের শেষ কোথায় কাটাবেন।
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
আজকের সোনার দর কত জেনে নিন
নতুন দর ঘিরে বাজারে বাড়ল নজর
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
দেখে নিন আজকের বাজারমূল্য
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
জেনে নিন সোনার আজকের বাজারমূল্য
ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
কলকাতার বাজারে সোনার নতুন দর জানুন একনজরে
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের