নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোট চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়ায় বাসন্তীতে। বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে। ভোটের দিনেই এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। ঘটনায় এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন।
বিজেপি প্রার্থী বিকাশ সর্দার অভিযোগ করেন, বুথ পরিদর্শনে গিয়ে কাঁঠালবেড়িয়া এলাকায় তার উপর হামলা চালানো হয়। তাকে ঘিরে স্লোগান দেওয়া, ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় বলেও দাবি। প্রার্থীর নিরাপত্তারক্ষীরাও হামলার মুখে পড়েন এবং তাদের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও সামনে এসেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা কোনওরকমে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। অভিযোগ, দুষ্কৃতীরা গাড়ির পিছনেও ধাওয়া করে। এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হলেও তা অস্বীকার করেছে শাসকদল। অন্যদিকে নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট তলব করে FIR দায়েরের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের