নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বারুইপুরের পর ফের র্যম্পে ভূত হাঁটালেন অভিষেক। খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত ১০ জন ভোটারকে সভামঞ্চে হাজির করে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র তোপ দাগালেন তিনি। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে সরব হল তৃণমূল নেতৃত্ব।
বাংলায় SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আর এই আবহে সম্প্রতি একাধিক জায়গায় ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার কোচবিহারে ‘রণসংকল্প’ কর্মসূচির সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির করান সেই ১০ জন ভোটারকে। যাদের নির্বাচন কমিশনের খসড়া তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। সভামঞ্চ থেকে অভিষেক বলেন, ' এই ১০ জন কোচবিহারের মানুষ। এই মাটিতে জন্মেছেন, বড় হয়েছেন। অথচ বিজেপির দালাল নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের মৃত বলে ঘোষণা করেছেন।'
মঞ্চে দাঁড়ানো ভোটারদের দেখিয়ে জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। তিনি বলেন, ' আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন, তাঁদের কি মৃত বলে মনে হচ্ছে?' বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ' শুধু রাজ্যের টাকা আটকে রাখা নয়। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে দিল্লির জমিদাররা। আগামীর লড়াই এই ধরনের আবর্জনাদের সাফ করার লড়াই।'
বিজেপিকে জঞ্জাল বলে তোপ দেগে বলেন, 'আগামীর লড়াই আবর্জনা সাফ করার লড়াই। যারা এই মাটিকে অপমানিত করেছেন তাদের জবাব দেবেন না?' সভামঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি, বিজেপি সরকার ভোটাধিকার কেড়ে নেওয়ারও অভিযোগ করেছেন। অপরিকল্পিত SIR প্রক্রিয়ার জন্য ৭৮ জন মারা গিয়েছেন বলে তোপ দেগেছেন তিনি। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে বলে জানিয়েছেন অভিষেক।
এদিন মঞ্চ থেকেই দিল্লি অভিযানের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার হুঁশিয়ারি, 'কোচবিহারের সভায় যে ভিড় হয়েছে, তার এক-তৃতীয়াংশ মানুষ দিল্লিতে গেলে বিজেপি নেতৃত্ব বানের জলে ভেসে যাবে।' এছাড়াও, বাঙালি মনীষীদের ভুল নাম নেওয়া, বাংলা ভাষাকে অপমান করা নিয়ে বিজেপিকে বিঁধেছেন। বলেন, 'ওদের থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে।' বাংলার ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বলেন, 'শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকরা কোন ভাষায় কথা বলেন?'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের