69b7aa6fdfb7b_Gallery_1773644257835
মার্চ ১৬, ২০২৬ দুপুর ০১:৪৪ IST

বাড়িতে স্ত্রী-কন্যা রেখে দ্বিতীয় বিয়ে , ২ বউ সামলাতে না পেরে দুনিয়া ছেড়ে চলে গেলেন সিভিক ভলান্টিয়ার

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বেআইনিপথে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। মৃতের নাম সুজয় হালদার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন পাড়া এলাকার বাসিন্দা ছিলেন সুজয় হালদার, পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। বাড়িতে স্ত্রী এবং কন্যা সন্তান থাকা সত্ত্বেও কয়েক মাস আগে অন্য এক যুবতীকে বিয়ে করেন বলে অভিযোগ। এরপর থেকেই সংসারে শুরু হয় তীব্র অশান্তি। সেই বিবাদ মেটানোর উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় এলাকায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সেখানে সুজয় জানিয়েছিলেন, তিনি নতুন সঙ্গিনীর সঙ্গেই থাকতে চান। কিন্তু পারিপার্শ্বিক অশান্তির জেরে ওই মহিলা তাঁর সঙ্গে থাকতে অনীহা প্রকাশ করেন। গ্রামবাসীদের দাবি, আলোচনা চলাকালীন আচমকাই সেখান থেকে বেরিয়ে যান সুজয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। এরপর সোমবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গোটা ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে মৃতের দাদা সুমিত হালদার বলেন, 'আমাদের ধারণা দ্বিতীয় স্ত্রী থাকতে রাজি না হওয়াতেই ভাই এই পদক্ষেপ নিয়েছে। তবে হঠাৎ এমন কিছু করবে আমরা ভাবতেই পারিনি। মনে করেছিলাম হয়তো রাগের মাথায় কোথাও চলে গেছে, পরে ফিরে আসবে। আজ সকালে পেছনের বাগানে এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে পড়ি'।

আরও পড়ুন

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের , ডিজে মন্তব্যে এবার শিলিগুড়িতে অভিযোগ দায়ের
জুন ১৩, ২০২৬

শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের

দেশের চোখকে ধুলো দিয়ে বাংলাদেশে গম পাচার , রথীন ঘোষের এলাকায় হানা দিলেন খাদ্যমন্ত্রী
জুন ১২, ২০২৬

৯ টি ট্রাককে আটক করা হয়েছে

ওপরের নির্দেশে পার্টির জন্য টাকা নিয়েছিলাম! কাটমানি কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের
জুন ১২, ২০২৬

নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের

ড্রেন পরিষ্কারের তদারকি করে মাছ-ভাত খেয়ে মন জিতলেন রূপা, আপ্লুত বাসিন্দারা
জুন ১২, ২০২৬

সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী

মিড ডে মিলের চাল থেকে সরস্বতী পুজোর টাকা লুঠ! চোর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
জুন ১২, ২০২৬

রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই কাটমানি! সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে জনতার চড়াও
জুন ১২, ২০২৬

কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক

মালদহে শুভেন্দুর প্রশাসনিক বৈঠক , উপস্থিত বায়রন থেকে হুমায়ুন কবীর
জুন ১২, ২০২৬

বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা

শান্তিপুরে বাস কর্মী খুন! বন্ধ পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
জুন ১১, ২০২৬

বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে 

অস্ত্রের আঁতুড়ঘর সন্দেশখালী! পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জুন ১১, ২০২৬

শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

পুকুরে মোবাইল ফেলেও হয়নি শেষরক্ষা , এবার জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
জুন ১১, ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা

হাসপাতালে চিকিৎসার বদলে নেশার আসর! শান্তিপুরে মদের বোতল-গাঁজার সামগ্রী হাতেনাতে ধরল বিজেপি
জুন ১১, ২০২৬

শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি

দাপুটে পুষ্পা এখন ভিজে বেড়াল , ফলতার রাস্তায় বারমুডা পরে জাহাঙ্গির খানকে ঘোরাল পুলিশ
জুন ১১, ২০২৬

জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ

এবার ফুলিয়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ! রুজি হারানোর আশঙ্কায় ক্ষোভ ব্যবসায়ীদের
জুন ১১, ২০২৬

ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ

সবজি বাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার! শ্যামনগরে ছড়াল তীব্র আতঙ্ক
জুন ১১, ২০২৬

সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিদ্যুৎ চুরি! হাতেনাতে ধরলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা
জুন ১১, ২০২৬

চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...