নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সারা দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। জেলায় জেলায় আয়োজিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশভক্তির সঙ্গে যুক্ত এক অনুষ্ঠানগুলি প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। তেমনই বারাসাতে কাছারি ময়দানেও মহাসমারোহে আয়োজিত হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান।

সূত্রের খবর , বারাসাতে কাছারি ময়দানে সকাল ৯ টায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে মার্চপোস্টের মাধ্যমে অভিবাদন জানানো হয়। পতাকার রং স্টেজের পিছন দিকটি সাজানো হয়। সুন্দর করে ফুলের ডিজাইন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

পতাকা উত্তোলন করেন উত্তর ২৪ পরগণা জেলার জেলা শাসক শশাঙ্ক শেঠি। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। প্রায় ৪০ টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মনোজ্ঞ দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের উন্নয়ন মূলক বিষয় নিয়ে সুসজ্জিত ট্যাবলো মাঠ প্রদক্ষিনে অংশ নেয়।

প্রত্যেকটি বিদ্যালয় থেকে তাদের প্রধান শিক্ষকরা আসেন। প্রতিযোগিদের অভিভাবকরাও এসে তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সঙ্গীত গান সকলেই। সকলের সহযোগিতাসহ উপস্থিতিতে দেশের এই ঐতিহাসিক দিনটি ফের ধুমধাম করে পালন করা হল।

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের