নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সপ্তাহের শুরুতেই ফের তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে আয়কর দফতর। শহরের পাশপাশি জেলাতেও তৎপরতা দেখা যায় আয়কর দফতরের। বারাসাতের দক্ষিণপাড়া শীতলাতলা মোড়ে হঠাৎই হানা দেয় আয়কর দফতর। আর এই অভিযান ঘিরেই এলাকায় জল্পনা তুঙ্গে।
বারাসাত দক্ষিণপাড়া রোডে শীতলতলা মন্দির সংলগ্ন মুখার্জি পরিবারের বাড়িতে সোমবার সকালে পৌঁছান আয়কর আধিকারিকরা। বর্তমানে ওই বাড়িতে চার ভাই ও তাদের পরিবার থাকেন। যদিও পরিবারের এক সদস্য লেক টাউনে বসবাস করেন বলে জানা যায়। মুখার্জি পরিবারের এক ভাই জমি কেনাবেচা ও প্রোমোটিংয়ের কাজের সঙ্গে যুক্ত। সেই ব্যবসায়িক সূত্র ধরেই হানা আয়কর দফতরের।
আয়কর দফতরের এই হানায় স্বাভাবিকভাবেই এলাকায় প্রশ্নের ঝড়। ব্যবসায়িক সূত্র ধরেই আয়কর হানা নাকি অন্য কোনও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। অভিযান চলাকালীন বাড়ির ভিতরে তল্লাশি চালানো হচ্ছে এবং নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, 'এর আগে আমাদের এলাকায় কোনো কেন্দ্রীয় সংস্থা অভিযান চালায়নি। কারণ আমাদের এলাকার সকলেই মধ্যবিত্ত পরিবারের। তবে এনাদের বাড়িতে হানা দেওয়ায় একটু অবাক হয়েছি। গৌতম মুখার্জি বলে একজন জমি কেনা বেচার সঙ্গে যুক্ত ছিলেন তবে সে আর এখানে থাকে না। বাকি পরিবারের সকলেই সাধারণ জীবনযাপন করে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের