নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভরা বাজারে পথ দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মৃত কিশোরের নাম জুয়েল শেখ (১৮)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসাদপুর গ্রামের বাসিন্দা জুয়েল শেখ এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। জুজুড় হাইস্কুলের ছাত্র। পরীক্ষা কেন্দ্র ছিল জয়পুর হাইস্কুলে। সোমবার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাইকে রওনা দেয় সে। এলাকার চৌরাস্তা মোড়ের কাছে বিপরীত দিক থেকে একটি ইলেকট্রিক পোল বোঝাই ইঞ্জিনভ্যান এগিয়ে আসছিল। মোড় ঘোরার সময় সামনে দৃশ্য স্পষ্ট না থাকায় দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে।

সংঘর্ষের জেরে রাস্তায় ছিটকে পড়ে ওই কিশোর। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। স্বাস্থ্যকেন্দ্রের সামনেও চলে অবস্থান কর্মসূচি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
গ্রামবাসী ইয়ামি শেখ জানান, 'ইঞ্জিনভ্যানগুলির হর্ন থাকে না। তাই কেউ সেখানে থেকে যদি সতর্কতা অবলম্বন করত তাহলে দুর্ঘটনা ঘটত না। আবার রাস্তার ডানদিকে ঝোপঝাড় রয়েছে। তাই কিছু দেখা যায় না। এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এভাবে একটা বাচ্চা ছেলের প্রাণ গেল'।
জুজুড় হাইস্কুলের শিক্ষক প্রবীর কর জানান, 'পরীক্ষার সময় আমরা মিটিং করে সবসময় সতর্ক করি যাতে রাস্তাঘাট ঠিক রাখা হয়। যানবাহন নিয়ন্ত্রণে থাকে। তার পরেও এমন ঘটনা ঘটল। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা প্রাণের থেকে বড় কিছুই হতে পারে না'।
মৃতের প্রতিবেশী মিরাজুল মিদ্দা জানান, 'এরকম চারমাথার মোড়ে সিভিল পুলিশ বা ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি। তার ওপর কোন নিয়মে এসব গাড়ি রাস্তা দিয়ে চলছে? অন্তত পরীক্ষার সময় ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পুলিশকে এর জবাব দিতেই হবে। আমরা দিনরাত এখানেই বসে বিক্ষোভ দেখাব। বিচার হলে তবে বাড়ি ফিরব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের