নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - আন্তর্জাতিক মানের দুই দিনের সেমিনার শুরু হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। লোকেটিং মর্ডানিটি: ডিসপ্লেয়িং টাইম ইন দ্য রিজিয়ন’। শীর্ষক এই বিষয়ে সময়কে কেন্দ্র করে ভারতের আঞ্চলিক সংস্কৃতি, ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। অতীতকে বুঝতে সময়ের ভূমিকা কী, তা কেন্দ্র করেই গড়ে উঠেছে মূল আলোচনা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সেমিনারে উপস্থিত হয়েছিলেন দেশ বিদেশের বিশিষ্ট ঐতিহাসবিদ সহ গবেষকরা। তাঁদের মধ্যে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহঃ পারভেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলোক ঘোষ, শিব নাদর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌস্তুভ মণি সেনগুপ্ত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অনুরাধা কয়াল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অস্মিতা সরকার। আলোচনায় উঠে এসেছে বাংলা ভাষার বিবর্তনে তিস্তা, ব্রহ্মপুত্র অববাহিকার গুরুত্বপুর্ন ভূমিকা।

একই মঞ্চে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয় উপাচার্য প্রফেসর রূপকুমার বর্মনের গ্রন্থ 'Kingdom Formation in Pre-Colonial India: A Historical Study on the Formation of the Koch Kingdom'। গবেষণাভিত্তিক এই বইটি উত্তর-পূর্ব ভারতের প্রাক-ঔপনিবেশিক রাজনৈতিক কাঠামো নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে বলে উপস্থিত বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন।
এ প্রসঙ্গে অধ্যক্ষ জানান, ' বিশ্ববিদ্যালয়টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। ধারাবাহিক সেমিনার, গবেষণাভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের নতুন দিশা দেখাচ্ছে। অপেক্ষাকৃত পিছিয়ে থাকা অঞ্চলের ছাত্রছাত্রীরাও আজ নতুন বিষয় নিয়ে আন্তর্জাতিক মানের আলোচনার অংশগ্রহণে আগ্রহী। নিয়মিত একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকার ফলে পড়াশোনার পাশাপাশি গবেষণার প্রতি উৎসাহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে'।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের