নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশজুড়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নেমেছে কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরি অভিযোগ তুলে দেশব্যাপী “ভোট চোর গাদ্দী ছোড়” কর্মসূচির অংশ হিসেবে সরব হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসও। বুধবার বড় বাজারে কংগ্রেসের পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
সূত্রের খবর, একদিকে যখন SIR নিয়ে উত্তাল গোটা দেশ। অপরদিকে, SIR নিয়ে শুরু থেকে নির্বাচন কমিশনকে তোপ দেগেছে কংগ্রেস। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করা হয়। এই গণসাক্ষর অভিযানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ প্রসাদ এবং আরও একাধিক নেতা-মহিলা উপস্থিত ছিলেন। নেতারা মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে মঞ্চ থেকে জনসভা করে কর্মসূচির সমর্থন জানান।
এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে সাধারণ জনগণকে সচেতন করা এবং গণস্বাক্ষরের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য কর্তৃপক্ষকে বার্তা পাঠানো। শুভঙ্কর সরকার নিজে সাক্ষর করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মী, সমর্থক ও নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই কর্মসূচি প্রসঙ্গে জানান, 'এক মানুষ এক ভোট। নিজের ভোট নিজে দিন। নির্ভয় ও নির্বিঘ্নে ভোট সম্পন্ন করা। বাংলার আমরা দেখেছি ভোটের দিন সন্ত্রাস, সাধারণ মানুষের মৃত্যুর জন্য মানুষ ভোট দিতে যেতে পারে না। যার জন্য প্রশাসনের সহায়তায় শাসক গোষ্ঠী বরাবর ক্ষমতায় আসে। মানুষ সজাগ থাকলে সতর্ক থাকলে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। নির্বাচন কমিশন বরাবর বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করে গেছে। দেশজুড়ে বিজেপির হয়ে ভোট চুরি করছে নির্বাচন কমিশন আর এখানে শাসক গোষ্ঠী ভোটচুরি করে বেড়াচ্ছে।'
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের