নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালেই ফের উঠে এল ‘ভূত’ ভোটার বিতর্ক। অভিযোগ-অসঙ্গতি দূর করতে এবং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এবার রাজ্যে আসছেন পাঁচ জন যুগ্মসচিব পর্যায়ের আইএএস আধিকারিক। নির্বাচন কমিশনের নিযুক্ত এই বিশেষ পর্যবেক্ষকদের আগমন ঘিরেই নতুন করে জোরদার হয়েছে রাজনৈতিক আলোচনার ঢেউ।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অন্যতম উদ্দেশ্য তালিকায় থাকা ‘ভূত’ বা অযোগ্য নাম মুছে দেওয়া। কিন্তু SIR প্রক্রিয়া চলাকালেই কমিশনের তরফে পাঁচ জন বিশেষ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন জানিয়েছে, এরা সবাই যুগ্মসচিব পর্যায়ের অভিজ্ঞ আইএএস আধিকারিক, এবং রাজ্যের পাঁচটি ভাগে ভাগ করা ডিভিশনের উপর নজর দেবেন। তাদের দায়িত্ব হবে, নোটিশ জারি, শুনানি , গণনা , চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এই প্রতিটি ধাপেই কঠোর তদারকি চালানো।
কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই পাঁচ আধিকারিককে নির্বাচন কমিশন Special Roll Observer হিসেবে উল্লেখ করেছে। তাদের মূল দায়িত্ব, কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, এবং তালিকায় যেন কোনও ভুয়ো বা অযোগ্য নাম না থাকে তা নিশ্চিত করা। SIR প্রক্রিয়ার একেবারে শেষ দিন পর্যন্ত রাজ্যে থাকবেন এই বিশেষ পর্যবেক্ষকরা। তাদের উপস্থিতি ভোটার তালিকা সংশোধনকে আরও নির্ভুল ও স্বচ্ছ করে তুলবে বলেও আশা কমিশনের।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের