নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিজেপির মূল অস্ত্র ছিল অনুপ্রবেশকারী রোধ করা। অনুপ্রবেশকারীদের রোধ করার জন্য মোদি-অমিত শাহ দিন রাত এক করে লড়ে গেছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমে বাংলায় তাদের বিপুল জয়। বাংলার এই জয়ে মোদি-অমিত শাহকে কুর্নিশ জানালেন বিজেপির তারকা সাংসদ হেমা মালিনী।

শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ করে ৪ মে বাংলার মসনদে বসেছেন বাংলা নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় পালাবদলের পর মুখ খুললেন বিজেপির তারকা সাংসদ হেমা মালিনী। তিনি বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী যা কথা দেন সেই কথাই রাখেন। মোদি-অমিত শাহ অক্লান্ত পরিশ্রমের ফলই এই বিপুল পরিমাণে জয়লাভ। সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের, জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে দেশের নিরাপত্তার জন্য সীমান্ত বন্ধ করতে বদ্ধপরিকর ছিলেন। দেশের দুই মহান নেতার পরিশ্রমকে কুর্নিশ জানাই।

অনুপ্রবেশ প্রসঙ্গে বাংলার প্রাক্তন সরকারকে বিঁধলেন বিজেপির তারকা সাংসদ হেমা মালিনী। তিনি বলেন ভোটব্যাঙ্ক হিসেবে কাজ করার জন্য সীমান্তকে পুরোপুরি খোলা রাখা হয়েছিল। যার ফলে দেশবিরোধী কার্যকলাপও বৃদ্ধি পাচ্ছিল। আমাদের দেশে দুই মহাননেতা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই অনুপ্রবেশ রোধ করেছে। আশা করছি বাংলায় এবার শান্তি ও শৃঙ্খলা ফিরেছে।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের