নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পরই রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন আর.এন. রবি। বৃহস্পতিবার লোক ভবনে শপথ গ্রহণ করেন নতুন রাজ্যপাল। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল শপথ বাক্য পাঠ করান তাকে। শপথগ্রহণের পর পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরে রাজ্যের মানুষের সেবার অঙ্গীকার করেন নবনিযুক্ত রাজ্যপাল।
নিজের বার্তায় আর. এন. রবি বলেন, পশ্চিমবঙ্গ এমন এক ঐতিহাসিক ভূমি যা হাজার বছরের আধ্যাত্মিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। এই রাজ্যের মানুষের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত ধন্য ও বিনম্র বোধ করছি।’ তিনি উল্লেখ করেন, এই ভূখণ্ডেই প্রাচীন ভারতের জ্ঞানচর্চা বিকশিত হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছে বাংলা।
রাজ্যপাল নিজের বার্তায় গৌতম বুদ্ধের শিক্ষা এবং ভক্তি আন্দোলনের প্রভাবের কথাও উঠে আসে। রাজ্যপাল তার বার্তায় বাংলার মহান সাধক ও চিন্তাবিদদের স্মরণ করেন। বঙ্কিমচন্দ্রের লেখা ‘বন্দে মাতরম' যে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেরণার প্রতীক হয়ে উঠেছিল, সেই কথাও স্মরণ করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, ‘বিদেশি আক্রমণ ও শাসনের কঠিন সময়ে যখন দেশের সংস্কৃতি ও পরিচয় ধ্বংসের মুখে পড়েছিল, তখনও এই মাটিতে জন্ম নিয়েছেন বহু মহান ব্যক্তিত্ব ও সাধক।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের