নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজনৈতিক তরজা চরমে উঠল। নির্বাচন ঘোষণার পরেই রাজ্যের শাসকদলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তার দাবি, এবার রাজ্যের মানুষ তৃণমূল সরকারকে ‘বিসর্জন’ দিতে প্রস্তুত এবং নির্বাচনের ফলেই তার প্রতিফলন দেখা যাবে।
দুই দফায় ভোটের ঘোষণা হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বাংলার মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত। এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে তৃণমূলের বিসর্জন হবে।' শমীক ভট্টাচার্য আরও বলেন, ' ফলঘোষণার ৪২ দিন পর থেকেই বিজেপির ঘোষিত সিদ্ধান্ত রয়েছে আমরা মানুষের সামনে যা বলেছি সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের নিরিখে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মহিলাদের জন্য কেন্দ্রের যে তহবিল রাখা আছে, তার বিতরণ করা শুরু হবে। অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য়ে দিয়ে ৩০০০ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে।'
ভোট ঘোষণার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর রাজ্যের পুরোহিত ও ইমামদের ভাতা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, ' ৫০০, ১০০০, ৩০০০ টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেন, তারাও জানেন, এটা তাঁদেরই টাকা। ভাতা দিয়ে নির্বাচনী বৈতরণী পার করবেন এটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গে প্রবল হিংসা, বিডিও-কে দিয়ে ভোট লুঠ করানো, অসুরকে দিয়ে নির্বাচন পরিচালনার পরও পঞ্চায়েত নির্বাচনে ১১০০০-এর বেশি আসনে জয়ী হয়েছি।'
শমীক ভট্টাচার্যের মতে, ' অনেক জায়গায় পঞ্চায়েত গড়েছি আমরায যে মহিলারা ওখানে ভোট দিয়েছিলেন, তাঁরা কি লক্ষ্মীর ভাণ্ডার পাননি! বাচ্চা মেয়েরা কি সাইকেল পায়নি? কন্যাশ্রী পায়নি? এভাবে মানুষকে অপমান করার অধিকার নেই কারও।' নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে শাসকদলের উন্নয়ন ও প্রকল্পের দাবি, অন্যদিকে বিরোধীদের পরিবর্তনের ডাক এই দ্বন্দ্বের মধ্যেই শুরু হল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আসল লড়াই।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের