নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের মুখে ফের উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। কাকদ্বীপে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম উস্কানিমূলক মন্তব্য করলেন বিজেপি নেতা সঞ্জয় দাস। সভামঞ্চ থেকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মুণ্ডচ্ছেদের হুমকি দেন তিনি। আর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক - বিরোধী উভয় পক্ষ। একাধিক জেলায় বিজেপির পক্ষ থেকে পরির্বতন সংকল্প সভার আয়োজন করা হচ্ছে। শনিবার কাকদ্বীপে বিজেপির পরিবতর্ন সংকল্প সভা থেকে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠছে বিজেপি নেতা সঞ্জয় দাসের বিরুদ্ধে। প্রকাশ্য সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, ' মা কালি খর্গ দিয়ে সমস্ত অসুরদের বিনাশ করেছিলেন। আর দিলীপ ঘোষের হাতে খর্গ তুলে দেওয়া হয়েছে বাংলায় যে ডাইনি বুড়ি রয়েছে তার মুণ্ডচ্ছেদ করার জন্য।'
আর এই বিতর্ক সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সেদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। এদিন মঞ্চে তার হাতেই খর্গ তুলে দেওয়া হয় আর সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন বিজেপি নেতা সঞ্জয় দাস। তবে দিলীপ ঘোষের উপস্থিতিতে এমন মন্তব্য করা হলেও মঞ্চ থেকে কোনও রকম প্রতিবাদ বা সংযমের বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ বাপি হালদার বলেন, ' বিজেপি বারবার বাংলায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। যখন কোন কিছু ভাবেই পারছে না তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডচ্ছেদের কথা বলছে। পড়াশোনার কাছে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব এই ধরনের নরখাদকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের