নিজস্ব প্রতিনিধি , আসানসোল - কেন্দ্রের বিরুদ্ধে বাংলার বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডালে নির্বাচনী সভা থেকে তিনি একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন। তেমনি, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। তিনি বলেন, ' গত পাঁচ বছর ধরে বাংলার জন্য ১০০ দিনের কাজের টাকা ও আবাসনের অর্থ বন্ধ রেখেছে কেন্দ্র। তবু রাজ্যে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। দারিদ্র্যসীমার উপরে এক কোটি ৭৫ লক্ষ লোককে তুলে দিয়েছে। জঙ্গলমহলে যারা খেতে পেতেন না, আমরা রেশন দিই। যারা রেশন চায়, সকলে পায়। বিনাপয়সায় স্বাস্থ্য, রেশন। কৃষকদের জন্য ১০ হাজার টাকা করে দিই যার এক একরের বেশি জমি। ক্ষেতমজুরেরাও পান।'
সভামঞ্চ থেকে SIR নিয়েও সুর চড়ান মমতা। তিনি বলেন, ' আজ পর্যন্ত জানাতে পারল না কার নাম আছে, কার নেই। যার নাম নেই ট্রাইবুনালে যেতে হবে। দেশে একটাই রং, বিজেপি খাবে, আর কেউ খাবে না। নোটবন্দিতে কত লাইন দিয়েছেন? লক্ষ্মীর ভান্ডারও জমা দিতে হয়েছে। আধার কার্ড চলবে না। মানুষের ভোট কাটার জন্য SIR। ওটাই তোমাদের মৃত্যুবাণ।'
বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ' সারা জীবন লড়াই করেছি। করব। আজও বিজেপি চক্রান্ত করো। বাংলাকে টার্গেট করেছো, দিল্লি টার্গেট করেছি আমরা। পারলে সামলে নিও। বাংলা মাথানত করে না। এখানে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে। সাবধানে থাকবেন। নাকা চেকিং করবেন। আমার অনেক ভিডিও আছে। সময় মতো দেব।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা