নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের আবহে শাসকদলের বিরুদ্ধে এবার বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে সরব হলেন অর্জুন সিং। সুপ্রিম কোর্ট-সহ নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত কার্টুন পোস্ট করার প্রতিবাদে সরব হয়েছেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সাংবাদিক সম্মেলন করে সরাসরি সংবিধান অবমাননার প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি ঘাসফুল শিবিরের সমাজমাধ্যমের পাতায় দেশের শীর্ষ আদালত এবং নির্বাচন কমিশনকে নিয়ে কিছু ব্যঙ্গচিত্র ভাইরাল হয়। বিজেপির দাবি, আইপ্যাক (I-PAC) কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে এইসব কুরুচিকর ছবি তৈরি করেছে। এর প্রতিবাদে সরব হয়ে অর্জুন সিং মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী সংবিধানে শপথ নিয়ে ৩ বার নির্বাচিত হওয়া সত্ত্বেও দেশের আইনি ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তাঁর অভিযোগ, শাসকদল সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবছেন।

অর্জুন সিংয়ের দাবি, দেশের সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হলো আদালত। সেই অধিকারকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন। তাঁর বক্তব্য, ভারতের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি প্রভাবশালী হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন। তাই এই অবমাননাকর আচরণের বিরুদ্ধে তিনি নিজে মামলা দায়ের করবেন। পরিস্থিতি খতিয়ে দেখে অবিলম্বে রাজ্যকে ৩৫৫ ধারার আওতায় এনে কেন্দ্রীয় বাহিনীর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার দাবিও তুলেছেন এই বিজেপি নেতা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পাকিস্তানের মতো করে চালাচ্ছেন। দেশের সংবিধানকে তিনি প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছেন। সুপ্রিম কোর্টের ওপর মানুষের অগাধ বিশ্বাস থাকে, কিন্তু উনি সেই প্রতিষ্ঠানকেও কার্টুনের মাধ্যমে অপমান করছেন। এই অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ব এবং খুব শীঘ্রই আদালতে পিটিশন দাখিল করব। শাসকদল বুঝে নিক, কেউ আইনের ধরাছোঁয়ার বাইরে নয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের