নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী সুকান্ত মজুমদার। সম্প্রতি দিলীপ ঘোষকেও দেখা যায় খড়গপুরে বাজার থেকে সাহায্য তুলতে। এবার সেই একই পথে হাঁটলেন প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার তিনি গড়িয়াহাট মোড়ে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা আহ্বান জানালেন বন্যাদুর্গতদের ত্রাণ তহবিলের জন্য।
সূত্রের খবর, সম্প্রতি উত্তরবঙ্গে লাগাতার বর্ষণ ও পাহাড়ি জলের তোড়ে তীব্র বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু মানুষের ঘরবাড়ি, চাষের জমি এবং সম্পত্তি নষ্ট হয়েছে। এই কঠিন সময়ে দুর্গতদের পাশে দাঁড়াতে শুক্রবার কলকাতার গড়িয়াহাট মোড়ে বিশেষ উদ্যোগ নেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের থেকে বন্যাদুর্গতদের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। একইসঙ্গে, SIR ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সুকান্ত মজুমদার।
উত্তরবঙ্গ বন্যা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, 'ভারতের মানুষের সাহায্য করা তাদের পাশে থাকা নিয়ে কথা তা সে যেই পদ্ধতিতেই থাকিনা কেন। আমি নিজে কয়েকদিন আগে জলপাইগুড়ির কিছু এলাকা থেকে ঘুরে এসেছি সেখানের মানুষ ত্রাণ পায়নি। আর এদিকে মুখ্যমন্ত্রী বলছেন পর্যাপ্ত ত্রাণ পাঠিয়েছেন।'

SIR নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে সুকান্ত মজুমদার বলেন, ' মুখ্যমন্ত্রী যে পদ্ধতিতে এগোচ্ছে সেই পদ্ধতিটা ভুল। তিনি সব জায়গায় খোখো খেলার মতন করছে। একবার একে আক্রমণ করছে আবার অন্য একজনকে আক্রমণ করছেন। কখনও মীরজাফর বলছে তো কখনও অন্যকিছু। বাংলাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। অন্য রাজ্যে কোথাও তো কেউ এতো চিৎকার করছে না। মুখ্য নির্বাচন আধিকারিককে অনেক দুর্নীতিগ্রস্ত বলছেন। যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওনার প্যানেল থেকেই নির্বাচন করা।'
বিজেপি নেতা আরও বলেন, ' SIR সব রাজ্যেই হবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। সেখানে যারা বিজেপি মুখ্যমন্ত্রী তারা বিষয়টা নিয়ে বিরোধিতা করছেন না। বাকি রাজ্যের মন্ত্রীরা বিরোধিতা করছে। কিন্তু সারা ভারতবর্ষে কংগ্রেস এরকম বিরোধিতা করছে না যে রকম ভাবে মুখ্যমন্ত্রী SIR এর বিরোধিতা করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় SIR এর এতো বিরোধিতা কেন?'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের