নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে খুন ও দেহ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে ফের উত্তাল মহানগরী। সোমবারের পর মঙ্গলবারও শহরের রাস্তায় নামে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। শঙ্খনাদ, ত্রিশুল ও গেরুয়া পতাকা হাতে শুরু হওয়া মিছিল শেষ পর্যন্ত রূপ নেয় সংঘর্ষে। পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হন একাধিক বিক্ষোভকারী।
মঙ্গলবার শিয়ালদহ থেকে হিন্দুত্ববাদী সংগঠনগুলির মিছিল শুরু হয়। লক্ষ্য ছিল কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর। মিছিল শুরুর পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বেকবাগান এলাকায় পুলিশের ব্যারিকেডে মিছিল আটকে দেওয়া হলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলকারীরা। সেই সময় পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি ও ঠেলাঠেলি শুরু হয়। এই সংঘর্ষের মধ্যেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিন্দুত্ববাদী নেতা লালবাবা।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ' এটা রাজ্য পুলিশ নয়, এটা বাংলাদেশি পুলিশ। এই পুলিশ সন্ন্যাসীদের লাঠি মারে, প্রতিবাদী মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়।' যদিও পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দুপুর প্রায় ২টো নাগাদ বিক্ষোভকারীরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছাকাছি পৌঁছতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একটি ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষোভকারী হাই কমিশনের সামনে পৌঁছে যান।
মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে। অভিযোগ, লাঠির আঘাতে কয়েকজনের মাথা ফেটে যায় এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয় বলে অভিযোগ। আটক বিক্ষোভকারীদের নিয়ে প্রিজন ভ্যান এগোতেই সেটিকে ঘিরে ফের বিক্ষোভ শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দিয়ে গাড়িটি বের করে আনা হয়। এই বিশৃঙ্খলার মধ্যেই পুলিশ হিন্দু জাগরণের এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে।
মহিলা প্রতিনিধিত্বে বিজেপিকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসর
প্রভাবিত করার অভিযোগে কনস্টেবল সাসপেন্ড
আয়কর দফতরের ভূমিকা খতিয়ে দেখার দাবি তৃণমূলের
বালিগঞ্জে ২৫ লক্ষ নগদ উদ্ধার
আগামী ৮ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল
কারচুপি রুখতে কড়া পদক্ষেপ কমিশনের
একইসঙ্গে বিধাননগর থানার কমিশনারকে বদলি করা হয়েছে
টানা ১৫ ঘণ্টার বেশি সময় ধরে চলে তল্লাশি অভিযান
টানা ১৩ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদে ব্যস্ত আধিকারিকরা
মহিলা আসন সংরক্ষণ বিলকে সমর্থন মমতার
চিকিৎসকদের বদলি বাতিল করল হাইকোর্ট
আগামী ২২শে এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে
শুক্রবারের মধ্যে কমিশনের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সিগন্যাল বিভ্রাটের জেরে বন্ধ মেট্রো পরিষেবা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন