6a26c2942062a_Gallery_1780924923954
জুন ০৮, ২০২৬ বিকাল ০৬:৫৭ IST

বাংলাদেশ থেকে দূষিত জল, বিপাকে নদীয়া! নতুন সরকারের কাছে সমাধানের আশায় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নদী রক্ষার নতুন করে আশার আলো দেখছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীরা। নদী বাঁচলে শুধু পরিবেশ নয়, জীবিকা ফিরে পাবে একাধিক মৎস্যজীবী পরিবারও। তাই সরকারের উদ্যোগের দিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। এখন দেখার, এই সমস্যার সমাধানে বিজেপি কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণগঞ্জের পাবাখালী এলাকায় মাথাভাঙা, চূর্ণী ও ইছামতি নদীর মিলনস্থলকে কেন্দ্র করে বহু বছর ধরে দূষিত জল প্রবাহের অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, বাংলাদেশের দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানির সুগার মিল থেকে খরার মরশুমে দূষিত জল মাথাভাঙা নদীতে ছাড়া হয়। এর ফলে নদীর মাছ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি এই জল চাষের জমিতে ব্যবহারের ফলে ফসলের ক্ষতিও হচ্ছে বলে অভিযোগ।

নদীর উপর নির্ভরশীল হাজার হাজার মৎস্যজীবী ও নদীপাড়ের বাসিন্দা দীর্ঘদিন ধরে এই সমস্যার শিকার। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছেও একাধিকবার আবেদন জানিয়েছে জেলা ১৮ই আগস্ট পরিচালন সমিতি ও মাথাভাঙা-চূর্ণী নদী বাঁচাও কমিটি। আদালতের দ্বারস্থও হয়েছেন তারা। স্থানীয়দের আশা, ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে এবার এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে।

মাথাভাঙা ও চূর্ণী নদী বাঁচাও কমিটির সম্পাদক স্বপন ভৌমিক বলেন, "বহু বছর ধরে আমরা নদী দূষণের বিরুদ্ধে লড়াই করছি। এখন আমরা আশা করছি সরকারের সক্রিয় হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে।"

স্থানীয় মৎস্যজীবী ভানু হালদার বলেন, "নদীতে মাছ না থাকায় বহু মানুষ কাজ হারিয়েছেন। দূষিত জল বন্ধ হলে আবার স্বাভাবিক জীবন ফিরতে পারে।"

স্থানীয় বিজেপি নেতা রূপ কুমার ঘোষ বলেন, "মানুষের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হবে বলেই আমরা বিশ্বাস করি।"

কৃষ্ণগঞ্জের বিধায়ক সুকান্ত বিশ্বাস বলেন, "বিষয়টি সরকারের নজরে রয়েছে। দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছি।"

আরও পড়ুন

স্বামী জেল হেফাজতে! বসিরহাটে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন মেম্বারের স্ত্রী
জুন ১০, ২০২৬

পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী

কাশ্মীর পালানোর পর শেষ রক্ষা হল না নওশাদের! ধরা পড়লেন হাওড়া স্টেশনে
জুন ১০, ২০২৬

পালিতেও হল না শেষ রক্ষা! শেষমেশ পুলিশের হাতে নওশাদ আলম

কাটমানি কাণ্ডে রাস্তায় গ্রামবাসীরা! তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে প্রতিবাদ
জুন ১০, ২০২৬

সরকারি প্রকল্পের টাকা ফেরত চাই, বুড়িহাটে গ্রামবাসীদের বিক্ষোভ

পারিবারিক বিবাদের জেরে খুন! দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের
জুন ১০, ২০২৬

এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

ত্রাণ চুরির অভিযোগে গভীর রাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস! ছোঁড়া হল ডিম
জুন ১০, ২০২৬

দিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়কের পরিবার

ডায়মন্ড হারবার আদালতে তোলা হল জাহাঙ্গির খানকে! ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
জুন ১০, ২০২৬

একইসঙ্গে জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়

অভিষেকের বিরুদ্ধে নতুন আইনি ঝড় , ডায়মন্ড হারবারে FIR দায়ের ববির
জুন ১০, ২০২৬

পুরোনো ঘটনার জেরে অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে

বছরের পর বছর অত্যাচার! অভিযুক্ত তৃণমূল কর্মীর গ্রেফতারের দাবিতে আন্দোলন
জুন ১০, ২০২৬

বিষয়টি ঘিরে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এলাকাজুড়ে

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা
জুন ০৯, ২০২৬

গরমে বাচ্চাদের সুস্থ রাখার উপায়! কী বলছেন চিকিৎসক?
জুন ০৮, ২০২৬

হস্টেল বন্ধ করার পরিকল্পনাতেই খুন! কৃষ্ণনগরে প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই নাবালিকা
জুন ০৮, ২০২৬

রানাঘাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪০ বছরের পুরনো কাঠ মিল; ক্ষতি প্রায় ২২ লক্ষ টাকা
জুন ০৮, ২০২৬

অবশেষে ঝুঁকলো পুষ্পা , পালানোর আগেই এসটিএফের জালে ফলতার জাহাঙ্গির খান
জুন ০৮, ২০২৬

বাংলা-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার জাহাঙ্গির খান

বান্ধবীর ডাকে বেরিয়ে বিপদ , দুর্গাপুরে নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ তিন যুবকের
জুন ০৭, ২০২৬

ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

গৃহদাহের মাঝেই তৃণমূলকে বিদায় , দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন হুগলীর নেত্রী রুনা খাতুন
জুন ০৭, ২০২৬

দল ছাড়ার কারণ নিয়ে কিছু স্পষ্ট করেননি

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...