নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে থেকেই অঘটন ঘটেই চলেছে। এবার শুরুর পরও বিতর্ক। পরিচয় গোপনের আভিযোগ উঠেছে নোয়াখালি এক্সপ্রেস দলের সহকারী কোচ নিয়াজ খানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।
সূত্রের খবর , একাধিক জায়গায় ভুল তথ্য পেশ করেছেন নিয়াজ। তার দাবি , এশিয়া কাপে তিনি আফগানিস্তানের হয়ে কাজ করেছেন। আফগানিস্তানে গিয়ে স্থানীয় প্রতিভা খোঁজার কাজ করেছেন। যদিও আফগানিস্তান বোর্ড সবটাই খারিজ করেছেন।
আফগানিস্তান বোর্ড নিয়াজের দাবি খারিজ করার পরই তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিট। এই প্রসঙ্গে বাংলাদেশ বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেন, "ঘটনার ব্যাপারে বিসিবি-র ইন্টিগ্রিটি ইউনিট সবটাই জানে। এই নিয়ে তদন্ত হচ্ছে। তবে এটা গোপন বিষয় বলে বেশি মন্তব্য করা যাবে না।"
বিসিবি-র ইন্টিগ্রিটি ইউনিটের আইনজীবী মহীন এম রহমান বলেন, "দলের প্রধানের থেকে বিষয়টা জেনেছি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। গত মরশুমে নিয়াজ ঢাকা ক্যাপিটালসের হয়ে কাজ করেছেন। আমি সেটাও জানি। আরও কিছু যোগসূত্র উঠে এসেছে।"
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন