নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে একের পর এক বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। শনিবার বঙ্গ সফরে এসে ফের বাংলা জয়ের কথা ঘোষণা করলেন অমিত শাহ। দেশের ২১টি রাজ্যে বিজেপির সরকার থাকলেও তাতে সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের পাখির চোখ এখন একটাই বাংলা। শনিবার শিলিগুড়ির জনসভা থেকে স্পষ্ট ভাষায় সেই লক্ষ্য ঘোষণা করলেন অমিত শাহ।
শিলিগুড়ির কর্মীসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, বিজেপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ। তিনি বলেন, '২১টি রাজ্যে আমাদের সরকার আছে। তবুও মোদি সন্তুষ্ট নন। বাংলায় সরকার গড়তে পারলেই প্রকৃত সাফল্য আসবে।' ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য দখল নিয়ে প্রবল আত্মবিশ্বাসী শাহ সাফ ঘোষণা করেন, ' মমতা সরকারের বিদায় হবেই।'
ব্যারাকপুর থেকে শিলিগুড়ি দুটি সভাতেই তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। শাহের অভিযোগ, দুর্নীতিতে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই নিরাপদ নন বলেও কটাক্ষ করেন তিনি। তার কথায়, 'এবার মমতা সরকারকে বিদায় করার সময় এসে গিয়েছে। ছাব্বিশের ভোটেই তার টাটা বাই বাই হবে।' শুধু আক্রমণ নয়, প্রতিশ্রুতিও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ৪৫ দিনের মধ্যে অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসিয়ে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করারও আশ্বাস দেন তিনি।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা