নিজস্ব প্রতিনিধি , কলকাতা - 'বিজেপি জিতলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমান্ত থাকবে না', বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এই মন্তব্যে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদকে দল থেকে সাসপেন্ড করার দাবি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার রানাঘাটের এক সভায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, 'বাংলা ও বাংলাদেশের মধ্যে কোনও সীমান্ত থাকবে না, দুই দেশ আবার এক হয়ে যাবে।' তার এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এই বক্তব্যকে ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল বিতর্ক। এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, ' যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তবে অবিলম্বে ওই সাংসদকে সাসপেন্ড করা হোক।'
অভিষেকের দাবি, দল যদি কোনও পদক্ষেপ না করে, তবে ধরে নিতে হবে জগন্নাথের বক্তব্য বিজেপির শীর্ষ নেতৃত্বের অনুমোদনপ্রাপ্ত। তৃণমূল নেতা আরও বলেন, ' SIR এর নামে পশ্চিমবঙ্গবাসীকে বোকা বানানো ও অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে।' তিনি বিজেপির রাজনীতিকে আখ্যা দেন 'ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার বিপজ্জনক মিশ্রণ' হিসেবে।
অভিষেক তার সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, 'একদিকে বিজেপি সাংসদ সীমান্ত মুছে ফেলার কথা বলছেন, অন্যদিকে সীমান্ত ‘রক্ষা’র জন্য জমি না দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করছে কেন্দ্র। এটা কতটা দ্বিচারিতা, তা জনগণ দেখছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের