69ec744268893_Gallery_1777103805980
এপ্রিল ২৫, ২০২৬ বিকাল ০৭:৪৮ IST

বাঙালি বিজেপিকে ভোট দেবে না! আন্দুলে নন্দিতার র‍্যালিতে দাঁড়িয়ে হুঙ্কার জুন মালিয়ার

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপের মাঝেই তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীর সমর্থনে বিশাল র‍্যালি করলেন জুন মালিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা আন্দুলে তীব্র রাজনৈতিক সাড়া পড়েছে। প্রচারের মাঝেই সিপিআইএম প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিরোধীদের তীব্র আক্রমণ-সব মিলিয়ে তারকা সাংসদের এই কর্মসূচি শাসক শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের জোড়াফুল প্রার্থীকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারেন জুন মালিয়া। স্টেশন রোড পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রভু জগবন্ধু কলেজ পর্যন্ত বিশাল পথ পরিক্রমা করেন তারা। প্রিয় তারকাকে চাক্ষুষ করতে রাস্তা জুড়ে ছিল কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়।  মিছিল চলাকালীন এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকে এলাকা। একই রুটে বামেদের পদযাত্রা চলে আসায় দুই পক্ষ মুখোমুখি হলেও তৈরি হয় সৌজন্যের আবহ। সিপিআইএম প্রার্থী ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায় এগিয়ে এসে নন্দিতা চৌধুরীর আশীর্বাদ চাইলে তিনিও সানন্দে তাকে তা প্রদান করেন।

এরপর জনসংযোগ চলাকালীন বিরোধীদের তীব্র কটাক্ষ করে সরব হন তারকা সাংসদ। মালিয়ার দাবি, মানুষ এখন সব বুঝে গেছে। বাংলার জনতা শুধুমাত্র উন্নয়ন ও শান্তি চায়। যারা শুধু সমালোচনা করে, কাজের সময় তাদের খুঁজে পাওয়া যায় না। বিরোধীরা শুধুই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তার কথা অনুযায়ী, আন্দুলের এই জনজোয়ারই প্রমাণ করে দিচ্ছে যে জনসমর্থন আজ তৃণমূলের সঙ্গেই রয়েছে। এই বক্তব্যে উজ্জীবিত হয়ে ওঠেন উপস্থিত ঘাসফুল শিবিরের কর্মীরা।

বিজেপিকে আক্রমণ করে জুন মালিয়া জানান, 'বিজেপি যতই এসে সুরক্ষার কথা বলুক, আসলে তারা কিছুই করতে পারবে না। গতকালই উত্তরপ্রদেশে ধর্ষণ হয়েছে আর বিহারে তো রোজ হচ্ছে। ৪ বছরের শিশুকে যারা ছাড়ে না, তারা এখানে এসে কী সুরক্ষা দেবে? মণিপুর জ্বলছে আর প্রধানমন্ত্রী এখানে এসে ঝালমুড়ি খাচ্ছেন। আমার মনে হয় না কোনো বাঙালি এদের ভোট দেবে। তাই ২৯ তারিখ সবাই জোড়াফুলে ভোট দিন'।

আরও পড়ুন

দেশের চোখকে ধুলো দিয়ে বাংলাদেশে গম পাচার , রথীন ঘোষের এলাকায় হানা দিলেন খাদ্যমন্ত্রী
জুন ১২, ২০২৬

৯ টি ট্রাককে আটক করা হয়েছে

ওপরের নির্দেশে পার্টির জন্য টাকা নিয়েছিলাম! কাটমানি কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের
জুন ১২, ২০২৬

নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের

ড্রেন পরিষ্কারের তদারকি করে মাছ-ভাত খেয়ে মন জিতলেন রূপা, আপ্লুত বাসিন্দারা
জুন ১২, ২০২৬

সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী

মিড ডে মিলের চাল থেকে সরস্বতী পুজোর টাকা লুঠ! চোর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
জুন ১২, ২০২৬

রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই কাটমানি! সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে জনতার চড়াও
জুন ১২, ২০২৬

কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক

মালদহে শুভেন্দুর প্রশাসনিক বৈঠক , উপস্থিত বায়রন থেকে হুমায়ুন কবীর
জুন ১২, ২০২৬

বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা

শান্তিপুরে বাস কর্মী খুন! বন্ধ পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
জুন ১১, ২০২৬

বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে 

অস্ত্রের আঁতুড়ঘর সন্দেশখালী! পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জুন ১১, ২০২৬

শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

পুকুরে মোবাইল ফেলেও হয়নি শেষরক্ষা , এবার জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
জুন ১১, ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা

হাসপাতালে চিকিৎসার বদলে নেশার আসর! শান্তিপুরে মদের বোতল-গাঁজার সামগ্রী হাতেনাতে ধরল বিজেপি
জুন ১১, ২০২৬

শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি

দাপুটে পুষ্পা এখন ভিজে বেড়াল , ফলতার রাস্তায় বারমুডা পরে জাহাঙ্গির খানকে ঘোরাল পুলিশ
জুন ১১, ২০২৬

জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ

এবার ফুলিয়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ! রুজি হারানোর আশঙ্কায় ক্ষোভ ব্যবসায়ীদের
জুন ১১, ২০২৬

ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ

সবজি বাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার! শ্যামনগরে ছড়াল তীব্র আতঙ্ক
জুন ১১, ২০২৬

সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিদ্যুৎ চুরি! হাতেনাতে ধরলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা
জুন ১১, ২০২৬

চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার

স্বামী জেল হেফাজতে! বসিরহাটে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন মেম্বারের স্ত্রী
জুন ১০, ২০২৬

পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...