নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুই দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন। চরিত্র যেন খুঁজে খুঁজে তার কাছেই যায়। আগের প্রসেনজিৎ আর বর্তমান বুম্বা দার তফাৎটা চোখে পড়ার মত। যার নেপথ্যে , প্রসেনজিৎ নিজেই। শরীর সুস্থ রাখতে যেভাবে খাওয়া দাওয়ায় মন দিয়েছেন তা আসলেই নজরকাড়া। অদ্ভুতভাবে , নিজের চেহারা ধরে রেখে যেকোনো চরিত্রে নিজেকে অনায়াসেই মানিয়ে নেন। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফে দর্শকদের কাছে পুজোর উপহার হিসেবে থাকছে পিরিয়ড ড্রামা ‘দেবী চৌধুরানী'।
শুটিংয়ের জেরে এখন মুম্বই কলকাতা মিলিয়েই ব্যস্ত প্রসেনজিৎ। তবে পুজোর আমেজ কোনোভাবেই তাকে এড়িয়ে যায়নি। পুজো মানে তার কাছে বিশাল উৎসব। অভিনেতার জন্মদিন ৩০ শে সেপ্টেম্বর। তাই তিনি বলেছেন, "আমার জন্মদিন যেহেতু পুজোর মধ্যেই কখনও কখনও পড়ে যায়। তাই শারদোৎসব মানেই আমার কাছে সিনেমা, জন্মদিন, পুজো সবমিলিয়ে জমজমাট ব্যাপার। আমার মনে হয়, পুজোর সময় আমরা নিজেরা আনন্দ করার থেকে মজা দেওয়ার চেষ্টা তার থেকে বেশি করি। কারণ এটাই আমাদের শিল্পীদের কাজ। আর পুজো মানেই বাঙালিদের কাছে চারটে দিন ঘোরাফেরা, আড্ডা, খাওয়া দাওয়ার পাশাপাশি নতুন সিনেমা দেখা।"
পুজোর আমেজে গা ভাসালেও নিজেকে সুস্থ রাখার উদ্দেশ্যে কোনরকম আপোষ করতে নারাজ। কঠোর ডায়েট মেনে আজ ইন্ডাস্ট্রির প্রাণভোমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই পুজোতেও এই ডায়েট ভাঙতে নারাজ তিনি। এই প্রসঙ্গে বুম্বা দা বলেছেন, "পুজোর সময়ও বাইরের খাবার খাই না। তবে ভোগটা মিস করি না। ভোগের প্রসাদের যে আলাদা স্বাদ, সেটা সবকিছুর উর্ধ্বে। ওর সঙ্গে কোনো কিছু তুলনা হয় না।"
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের