নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দিল্লির পথ কুকুরদের নির্দিষ্ট আশ্রয়স্থলে রাখতে হবে। শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ সহ খ্যাতনামীরাও। রবীনা টন্ডন, জাহ্নবী কাপুর, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরও অনেকেই এর বিরোধিতা করেছেন। তবে ব্যতিক্রম পরিচালক রামগোপাল ভার্মা। পথ কুকুরদের নিয়ে উল্টো সুর গাইছেন তিনি।
রামগোপাল ভার্মা বলেছেন, "হে কুকুর প্রেমীরা তোমরা সকল সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে কুকুরের প্রতি অবিচারের জন্য চিৎকার করছো। কিন্তু যখন চার বছরের একটি শিশুকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখন তারা কোথায় ছিল। একইভাবে, প্রতি বছর হাজার হাজার মানুষ আক্রান্ত হয়। তখন তোমাদের করুণা কোথায় ছিল? করুণা কি কেবল লেজ নাড়ানো লোকদের জন্য সংরক্ষিত যেখানে মৃত শিশুরা গণনা করা হয় না।"
পরিচালক আরও বলেছেন, "ধনি ব্যক্তি যখন বিলাসবহুল বাংলোয় ল্যাব্রাডর বা সমতুল্য উঁচু জাতের কোনও সারমেয়ের রেশমি লোমে হাত বোলান তখন পথপশুর কামড় থেকে নিজের খুদে সন্তানকে বাঁচাতে ব্যস্ত হতদরিদ্র মা-বাবা। কুকুর প্রেম চার দেওয়ালের ঘেরাটোপে থাকাই বাঞ্ছনীয়।"
রামগোপাল ভার্মা বলেছেন, "কুকুরদের ভালোবাসায় কোনও দোষ নেই। আমিও তাদের ভালোবাসি। তবে চার দেওয়ালের ভিতরে। যদি একজন মানুষ হত্যা করে, তাহলে সে একজন খুনি। যদি একটি কুকুর হত্যা করে, তাহলে আপনি এটিকে 'দুর্ঘটনা' বলবেন। তাহলে কি এর অর্থ হল মানুষ যদি পশুদের মতো হত্যা করে, তাহলে আমাদেরও এটিকে দুর্ঘটনা বলা উচিত?"
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের