নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR ঘোষণার পর NRC আতঙ্কে আত্মঘাতী হওয়া প্রদীপ করের পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। বুধবার আগরপাড়ায় মৃতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারকে সহমর্মিতা জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সোজাসুজি তোপ দাগলেন তিনি।
সূত্রের খবর, ৫৭ বছরের প্রদীপ কর সোমবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। পরিবার দাবি করেছে, SIR নিয়ে বিভ্রান্তি ও NRC আতঙ্কে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। সুইসাইড নোটেও সেই আশঙ্কার কথা উঠে এসেছে। এদিন দুপুরে বৃষ্টির মধ্যে আগরপাড়া পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অভিষেক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান।
বিজেপির বিরুদ্ধে প্রচারের দাওয়াই বাতলে অভিষেক বলেন, 'বিজেপির নেতারা এলাকায় প্রচারে এলে বেঁধে রাখবেন। বলবেন আগে বাবা - ঠাকুরদার বার্থ সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচারে আসবি। পোস্টে বেঁধে রাখবেন গায়ে হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাসী। বলবেন তোর মোদি আর অমিত শাহ আমাদের কাছে সার্টিফিকেট চেয়েছে। সেই সার্টিফিকেট তোরা নিয়ে আয় তোদের বাবা, ঠাকুরদা, দিদিমার বার্থ সার্টিফিকেট নিয়ে আয় তারপর ছাড়া পাবি।'
এদিন পানিহাটি থেকেই রাজ্যবাসীকে আতঙ্কিত না হওযার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'হাত জোর করে অনুরোধ করব, ভয় পাবেন না, আমরা এখনও বেঁচে আছি। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করবে সেটা আমরা মেনে নেবো না। বিজেপি ভাবছে ইডি আর নির্বাচন কমিশন দিয়ে বাংলাকে শিক্ষা দেবে। কিন্ত সেটা সম্ভব না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের