নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। একসময় যে তৃণমূল কংগ্রেস প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল, আজ সেই দলই বিরোধী শিবিরে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত। দলের অন্দরে ভাঙনের আবহে এবার বীরভূমে বিশেষ গুরুত্ব পেল পাঁচ তৃণমূল বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে অস্বস্তির আবহ স্পষ্ট। দলীয় নেতৃত্ব, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিধায়কদের একাংশ আলাদা অবস্থান নিয়েছেন। এর জেরে দলের অন্দরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা তথাকথিত ‘ভালো তৃণমূলের' প্রতি সমর্থন জানিয়েছেন বহু বিধায়ক। ইতিমধ্যেই ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে ৫৮ জন তার নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন।
এই পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে বীরভূমেও। জেলার পাঁচ তৃণমূল বিধায়ক প্রকাশ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানানোর পর তাদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। জানা গেছে, প্রত্যেকের জন্য অতিরিক্ত ২ জন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বৃদ্ধি পাওয়া বিধায়কদের তালিকায় রয়েছেন হাঁসনের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নলহাটির রাজেন্দ্রপ্রসাদ সিং, মুরারইয়ের মোশারফ হোসেন, বোলপুরের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের