নিজস্ব প্রতিনিধি , আসানসোল - ভোট পরবর্তী উত্তেজনার আবহে কংগ্রেস সমর্থক খুনের ঘটনায় বড়সড় পদক্ষেপ করল পুলিশ। দেবদীপ চট্টোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন নাবালক রয়েছে বলেও জানা গেছে।
শুক্রবার রাতে জন্মদিনের একটি অনুষ্ঠান থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন দেবদীপ। সেই সময় তার গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে বলে অভিযোগ। এরপরই বচসা বাঁধে বাইক আরোহী ও তার সঙ্গীদের সঙ্গে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ, ওই যুবকেরা দেবদীপকে ধাওয়া করে তার আবাসন পর্যন্ত পৌঁছে যায়। পরিবারের দাবি, আবাসনের গেটের সামনে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
তবে পরদিন সকালে বাড়িতেই অচৈতন্য হয়ে পড়েন দেবদীপ। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, এই হামলার নেপথ্যে শাসকদলের ঘনিষ্ঠরা জড়িত। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক শিবির। ভোট পরবর্তী সময়ে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা