নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা জীতু কমলের একের পর এক সোশাল মিডিয়া পোস্ট ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। শিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে আর্টিস্ট ফোরামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা। সেই বিতর্কের মাঝেই বুধবার প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলেন ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিযোগ থাকলে আগে সরাসরি ফোরামের সঙ্গে কথা বলা উচিত।

সাম্প্রতিক সময়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন জীতু কমল। সংগঠনের ভিতরে অস্বচ্ছতা, শিল্পীদের সমস্যাকে গুরুত্ব না দেওয়ার মতো আরও নানা অভিযোগ তোলেন অভিনেতা। তাঁর বক্তব্য ঘিরে বিনোদন জগতে শুরু হয় চাপানউতোর। বিষয়টি নিয়ে বহু শিল্পীও নিজেদের মত প্রকাশ করেন।

এই পরিস্থিতিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, দীর্ঘ প্রায় তিন দশক ধরে ফোরাম শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে চলেছে। পারিশ্রমিক, কাজের সময়সীমা, পেশাগত সমস্যা সমাধানের ক্ষেত্রেও সংগঠন সক্রিয় বলে দাবি করেন তিনি। পাশাপাশি সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের বদলে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দেন অভিনেতা।

জীতু কমলের সঙ্গে ফোরামের মতবিরোধের সূত্রপাত ঘটে একটি ছবিকে কেন্দ্র করে। অভিনেতার দাবি, সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ার পরেও আর কোনও পদক্ষেপ করা হয়নি। শেষ পর্যন্ত নিজেকেই উদ্যোগ নিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এই বিতর্কের মাঝেই ফোরামের পক্ষ থেকে শিল্পীদের উদ্দেশে আলোচনার বার্তা তুলে ধরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের