নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আরজি.কর হাসপাতালের বহুল আলোচিত ধর্ষণ-খুন মামলার পুনর্তদন্তে নতুন পদক্ষেপ সিবিআইয়ের। হাসপাতালের পর এবার তদন্তকারীরা পৌঁছালেন পানিহাটির সেই শ্মশানঘাটে, যেখানে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ঘটনার প্রতিটি দিক নতুন করে খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে মনে করছে তদন্তকারী মহল।
নির্যাতিতার পরিবারের আবেদনের ভিত্তিতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট মামলার পুনর্তদন্তের নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানায়, সিবিআইকে আবার ঘটনাস্থলে যেতে হবে, পরিবারের সঙ্গে কথা বলতে হবে এবং সমস্ত নথি ও তথ্য নতুন করে যাচাই করতে হবে। সেই নির্দেশ মেনেই কয়েকদিন আগে আরজি.কর হাসপাতালে যান সিবিআই আধিকারিকরা। হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি বর্তমান কর্তৃপক্ষ, চিকিৎসক এবং নির্যাতিতার কয়েকজন সহকর্মীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা।
এরপর তদন্তের পরবর্তী ধাপে সিবিআই পৌঁছায় পানিহাটির সেই শ্মশানঘাটে, যেখানে নির্যাতিতার দেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। জানা গেছে, ঘটনার দিন সেখানে কী পরিস্থিতি ছিল, শেষকৃত্য কীভাবে সম্পন্ন হয়েছিল এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে কোনও চাপ বা অনিয়ম হয়েছিল কিনা সেই বিষয়গুলিই খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার রাতে তাদের ওপর দ্রুত দেহ দাহ করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। এই অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল মাজি এবং ‘পানিহাটির কাকু’ নামে পরিচিত সঞ্জীব মুখোপাধ্যায়ের নামও উঠে আসে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের