নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের মাথাচাড়া দিয়ে উঠলো আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা। সেই মামলায় এবার সরাসরি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা অতীনের বাড়িতে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
সূত্রের খবর, শুক্রবার দুপুর ২টার কিছু পরেই সিবিআইয়ের তিনটি গাড়ি পৌঁছায় উত্তর কলকাতার শ্যামবাজারে অতীন ঘোষের বাড়িতে। সঙ্গেই ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অতীন ঘোষ বাড়িতেই ছিলেন তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। হাসপাতালের বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ নয়ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই মামলার তদন্ত করছে সিবিআই। এর আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, যিনি এখনও জেলে রয়েছেন।
প্রথম থেকেই দুর্নীতির প্রসঙ্গে একাধিক বার অতীন ঘোষের নাম উঠে এসেছিল। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদে বসাতে চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই আগেই তাকে শুক্রবার জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছিল। পরিকল্পনা মতোই এদিন দুপুরে আধিকারিকেরা তার বাড়িতে পৌঁছন।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...