নিজস্ব প্রতিনিধি , বার্সেলোনা - জিরোনার বিরুদ্ধে জয় পেল বার্সেলোনা। শনিবার রাতে জিরোনার বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল হ্যান্সি ফ্লিকের দল। বার্সার হয়ে গোল করেছেন পেদ্রি ও আরাউহো। এই জয়ের পর রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠে এল তারা। ৯ ম্যাচে ৭ টি জিতে ২২ পয়েন্টের সঙ্গে লিগ টেবিলের ওপরে উঠল বার্সেলোনা। একটি ম্যাচ কম খেলেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ১৩ মিনিটের মাথায় একক দক্ষতায় গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। বক্সের ভেতরে বল নিয়ে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভেল্কি দিয়ে বা পায়ে নিচু শট নিলে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকেন গোলরক্ষক। এরপর ২০ মিনিটের মাথায় গোল শোধ করেন বেলজিয়াম মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল। অনবদ্য ব্যক ভলিতে বার্সা গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও প্রচুর সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। একটি গোল অফসাইডের জেরে বাতিল হয়। একাধিক আক্রমণের পরেও গোল না পাওয়ায় হতাশ ছিল বার্সেলোনা। বার্সা কোচ প্রতিবাদ জানানোয় তাকে লাল কার্ড দেখানো হয়। এরপর অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে স্ট্রাইকার স্বরূপ ঢুকে জয়সূচক গোলটি করেন আরাউহো। ম্যাচের নায়ক হিসেবে উপস্থাপন করলেন তিনি। ম্যাচের ৬৮ শতাংশ বল পজিশন নিয়ে ২৭ টি শট নেয় বার্সেলোনা। পরিসংখ্যান থেকেই পরিষ্কার এই জয়ের যোগ্য তারা।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের